Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন
  • যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল
  • শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক
  • কেশবপুরে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি মোক্তার আলী, টেকসই সমাধানের আশ্বাস
  • বেনাপোল বন্দরের শেডে মিলল নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় প্রসাধনী ও শাড়ি
  • মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ড্রেন নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১০, ২০২৪

যশোরে জুম্মান ও দিপু হত্যা মামলায় দুই আসামির আত্মসমর্পণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে সন্ত্রাসী জুম্মান হত্যা ও দিপু হত্যা মামলার দুই আসামির আজ(রোববার) আদালতে আত্মসমর্পণ করেছেন। তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন, জুম্মান হত্যা মামলার আসামি চাঁচড়া রায়পাড়ার শাহীন ও দিপু হত্যা মামলার আসামি, শেখহাটি গ্রামের আসাদুল।

আদালত সূত্র জানায়, গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় যশোর রেলস্টেশনে হঠাৎ করে প্রতিপক্ষ সন্ত্রাসীরা জুম্মানকে (৩৪) এলোপাতাড়ি ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের বিষয়ে জুম্মানের ভাই মামুন বাদী হয়ে ১১ ফেব্রুয়ারি খুলনা রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি শাহীন। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন।

এছাড়া, গত ২০ জানুয়ারি রাত ১ টার পর যশোর সদর উপজেলার ছোট শেখহাটি মুন্সি বাঁশতলা এলাকায় কসাই দিপু হোসেনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা রফিকুল ইসলাম ওরফে মনু পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার আসামি ছিলেন আসাদুল। তিনিও দির্ঘদিন আত্মগোপনে ছিলেন। রোববার দুইজনই আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল

শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.