Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক আজ (মঙ্গলবার) সকালে যশোর ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি বাজারে যশোর অভিমুখি দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী পলাশ মিয়া (৩০) নিহত হয়েছেন। পুলিশ ঘাতক ট্রাকটিকে (যশোর ট-১১-৫০১১) আটক করেছে। নিহত পলাশ মিয়া ফরিদপুর জেলার নগরকান্দা থানার পাইলানপট্টি এলাকার বাসিন্দা। পলাশ তার ব্যবহৃত মোটরসাইকেলযোগে (খুলনা হ-১১-৪৮৬৯) ঝিনাইদহে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় প্রত্যক্ষদর্শীরা স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দেয়। এ বিষয়ে বারোবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জকে মোবাইল ফোনে জানান ,আমি মেডিকেলে ভর্তি আছি বিষয়টি আদম আলী জানে।

Read More

বাংলার ভোর প্রতিদেক আজ (মঙ্গলবার) থেকে তিন দিনব্যাপি শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উদযাপন শুরু হয়েছে। এই উপলক্ষে গতকাল বিকেলে যশোর শহরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশনন্দের (মহারাজ) সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথি ছিলেন ভারতীয় দূতাবাসে সহকারী হাইকমিশনার ইন্দ্রজিং সাগর। সম্মানিত অতিথি ছিলেন নড়াইল রামকৃষ্ণ মিশনের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, বিশেষ অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, সরকারি মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞানের বিভাগীয় প্রধান ড. খম রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে দেশি ও ভারতীয় বিভিন্ন রামকৃষ্ণ ভক্তরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রীরামকৃষ্ণদেব এর জীবনী ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।…

Read More

♦রক্ষায় প্রয়োজন সংস্কার শালিখা প্রতিনিধি বন্যা, অপরিকল্পিত বাঁধ, দখলদারদের দখল, ময়লা-আর্বজনা, কচুরিপানা জমাসহ নানা কারণে নাব্যতা হারাচ্ছে মাগুরা জেলার উপর দিয়ে প্রবাহিত ১০টি নদ-নদী। এগুলো হলো ফটকী, বেগবতী, চিত্রা, নবগঙ্গা, গড়াই, কুমার নদ ও মধুমতি। একসময়কার খরস্রোতা ফটকী, বেগবতী ও চিত্রা নদীর এখন বেহাল দশা। সংস্কারের অভাবে এ নদীগুলি প্রায় মৃত প্রায়। সংস্কার হলে কৃষি জমিতে সেচ সুবিধাসহ রক্ষা পাবে ওই এলাকার জীববৈচিত্র। ফটকী নদীটি ভারতের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে পশ্চিমবাংলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মধ্য দিয়ে মাগুরা সদর ও শালিখা উপজেলার সীমান্ত ঘেঁষে ধনেশ্বরগাতী, সর্বসাংদা, দীঘলগ্রাম, ভাটোয়াইল, চুকিনগর, আড়পাড়া, শলই,…

Read More

রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলা রাজগঞ্জ অঞ্চলের মাঠে হঠাৎ করে পাকা কলা গাছে ভাইরাস রোগের আক্রান্ত হয়ে মারা যাচ্ছে গাছ। এই ভাইরাস পানামা রোগ। আতঙ্কে সম্ভাবনাময় ফসল কলা চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক । কলাচাষিদের কাছে পানামা রোগ একটি অজ্ঞাত ভাইরাস। এই রোগে আক্রান্ত হয়ে শত শত হেক্টর জমির কলা বাগান নিমিষেই ধ্বংস হয়ে যাচ্ছে। সর্বস্বান্ত হয়ে পথে বসার উপক্রম হয়েছে শত শত কৃষক পরিবার। এ রোগে আক্রান্ত হলে প্রথমে কলা গাছের পাতা হলুদ হয়, পরে ধীরে ধীরে কলাগাছ নিস্তেজ হয়ে মারা যায়। নেংগুড়াহাটের অঞ্চল হায়াতপুর, শাহাপুর, মোবারকপুর, হাকিমপুর, শায়লাসহ উর্বরা মাটির বিস্তীর্ণ এলাকায় ভাইরাসটি বর্তমানে ভয়াবহ আকার ধারণ করছে। প্রথমে ২-৪টি…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় আলমসাধু ও মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ মুস্তাফিজুর রহমান (৫৫) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) সকাল ৮টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের ওয়ারিয়া নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে। নিহত মুস্তাফিজুর রহমান কলারোয়ার উপজেলার তুলসীডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি সাতক্ষীরা সড়ক জনপদ বিভাগের অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঠিকাদারি মালামাল বোঝাই একটি আলমসাধু কলারোয়া দিকে যাচ্ছিল। এ সময় ঝাউডাঙ্গার ওয়ারিয়া এলাকায় এলে আলমসাধুর এক্সেল ভেঙে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রের সঙ্গে আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হলে মহেন্দ্রটি উল্টে গিয়ে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান,…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র প্রাণ সায়েরের খাল এক সময়ে ভরা যৌবন নিয়ে প্রবাহমান ছিল। কিন্তু যৌবন হারিয়ে সেটি এখন ভাগাড়ে পরিণত হয়েছে। খালটিতে এখন ফেলা হচ্ছে ইচ্ছেমতো ময়লা-আবর্জনা। অন্যদিকে খালের দুইধার দখল করে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। যার ফলে দখল আর দূষণে খালটি এখন অস্তিত্ব সংকটে ভুগছে। পচা দুর্গন্ধ থেকে বাচার তাগিদে নাক চেপে রাস্তা পার হচ্ছেন মানুষজন। এটা দেখার যেন কেও নাই। আজ (মঙ্গলবার) সরজমিনে গিয়ে দেখা যাই সাতক্ষীরা শহরের পাকাপোল, কেষ্টময়রার ব্রিজ, সুলতানপুর বড় বাজার ব্রিজসহ প্রাণ সায়েরের খালের দুইধার দিয়ে যেসব অস্থায়ী অবৈধ দোকান পাট গোড়ে উঠেছে তাদের দোকানের অবশিস্ট ময়লা আর্বজনা ফেলার কারণে খালের পানি…

Read More

অভয়নগর সংবাদদাত যশোর-খুলনা মহাসড়কের ব্যস্ততম শহর শিল্প, বাণিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়া মহাসড়ক জুড়ে ইজিবাইক-মাহেন্দ্র ও থ্রি-হুইলার স্ট্যান্ড। অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের যশোর-খুলনা মহাসড়কটিতে বাড়ছে দুর্ভোগ। গত ১১ মার্চ উপজেলার সবচেয়ে ব্যস্ততম শহর নওয়াপাড়া বাজারের নূরবাগ মোড়ে দেখা যায় হ-য-ব-র-ল অবস্থা। এ নূরবাগ মোড়টির সাথেই সংযোগ রয়েছে নওয়াপাড়া টু মণিরামপুর ভায়া কেশবপুর টু সাতক্ষীরা সড়কের। এছাড়া সংযোগ রয়েছে নওয়াপাড়ার ব্যস্ততম ক্লিনিক পাড়া ও হাসপাতাল রোডের। ফলে নওয়াপাড়া নূরবাগ রোডে ভোর থেকে গভীর রাত অবধি থাকে মানুষের বিচরণ। নূরবাগ মোড়েই যুগ যুগ ধরে চলে আসছে অঘোষিত বাসস্ট্যান্ড। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বারবার এ স্থানে বাস না দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও…

Read More

স্বাধীন মুহম্মদ আব্দুল্লাহ যশোর সদর উপজেলার একটি নিভৃত গ্রাম জঙ্গলবাঁধাল। এই গ্রামে ব্যক্তিগত অর্থায়নে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আদলে নির্মাণ করা দৃষ্টিনন্দন মসজিদ। নান্দনিক নির্মাণশৈলী আর মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত মসজিদটি নজর কাড়ছে সবার। মানুষ চাইলে এমন দৃষ্টিনন্দন ধর্মীয় ইবাদত বন্দেগীর প্রতিষ্ঠান নিভৃত গ্রামেও গড়ে তোলা সম্ভব, তার উদাহরণ হতে পারে জঙ্গলবাঁধাল গ্রামের এই মসজিদটি। জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের ৫৬ শতক জমির উপর নির্মাণ করা হয়েছে মসজিদটি। এখানে নিয়মিত নামাজ আদায় করেন মুসল্লিরা। জানা যায়, ১৯৯০ সালে জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের জমিতে এলাকাবাসী ছোট পরিসরে একটি মসজিদ নির্মাণ করে ইবাদত বন্দেগী করে। পরে স্থানীয় লোকজন, ব্যবসায়ী ও এলাকার প্রবাসীদের আর্থিক সহযোগিতায় মসজিদটি নতুন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ৩২ মামলার আসামি রমজান হত্যা মামলার অন্যতম আসামি শহরের রেলগেট এলাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজাসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)। রোববার রাতে তাদেরকে যশোরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, শহরের রেলগেট কলাবাগান এলাকার মজিবরের ছেলে পিচ্চি রাজা, বেজপাড়া এলাকার কানা বাবুর ছেলে সুমন ওরফে ট্যাটু সুমন, চোরমারা দিঘীরপাড় এলাকার কুদ্দুসের ছেলে ইবাদুল, শাহ আলমের ছেলে শাওন ওরফে পটকে শাওন, রেলগেট কলাবাগান পাড়ার কানা বাসারের ছেলে তুহিন। শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা ও তার সহযোগীরা আটক হওয়ায় রেলগেট এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। গতকাল সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আজ (সোমবার) দুপুরে যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের একটি কবরস্থান থেকে রেশমা নামে এক হিজরার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হিজরা রেশমা কাগজপুকুর রাজবাড়ি এলাকার মৃত জাকির হোসেন ও চুমকি বেগমের সন্তান। বেনাপোল পোর্ট থানার পুলিশ কাগজপুকুর গ্রামের কবরস্থান থেকে নিখোঁজ হিজরা রেশমার পুতে রাখা লাশ উদ্ধার করেন। কয়েকদিন যাবত রেশমা নিখোঁজ ছিল। আজ বেলা বারোটার দিকে স্থানীয় লোকজনের দেয়া সংবাদের ভিত্তিতে কাগজপুকুর কবরস্থানের মধ্যে ৩ ফুট মাটির নিচে পুঁতে রাখা রেশমার লাশ উদ্ধার করেন বেনাপোল পোর্ট থানার পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। ফারুক হোসেনসহ ৪/৫…

Read More