সাতক্ষীরা সাংবাদদাতা সাতক্ষীরায় প্রেস রিলিজ গাইডলাইনস ও ভিডিও এডিটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাতক্ষীরা জেলার আয়োজনে আজ (বুধবার) সকাল সাড়ে ১০ টায় শহরের ইটাগাছা এলাকায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, পিবিআই সাতক্ষীরার ইনচার্জ সহকারী পুলিশ সুপার এবিএম রেজাউল ইসলাম। কর্মশালায় উপস্থিত ছিলেন, পিবিআই ইন্সপেক্টর রেজাউল করিম, ইন্সপেক্টর মো. আখতারুজ্জামান, বাংলাভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, ক্যামেরা পার্সন সাকিব জামানসহ আরো অনেকে। কর্মশালা থেকে এসময় প্রেস রিলিজ ও ভিডিও এডিটিং বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। কর্মশালায় সাতক্ষীরা ও যশোর জেলায় কর্মরত ২৩ জন পিবিআই সদস্য অংশগ্রহণ করেন।
Author: banglarbhore
নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা গতকাল দুপুরে যশোরের ঝিকরগাছায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই ফার্মেসির মালিক এবং এক চাল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ডাক্তারের স্যাম্পল ওষুধ রাখার অপরাধে ৮ হাজার টাকা, মূল্যের ওপর কালি দিয়ে লেপন করায় ৫ হাজার টাকা এবং চালের মূল্য বেশি নেয়ার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়। বিসমিল্লাহ ফার্মেসির আরিফুজ্জামান আরিফ জানান- ওষুধের গায়ে নির্ধারিত মূল্য কালি দিয়ে অস্পষ্ট করে দেয়ার অপরাধে আমাকে ৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর। অপরদিকে জনতা মেডিকেলের অনুজ জানান- ডাক্তারের স্যাম্পল হিসেবে ড্রিপ্রেক্স, নবীসিট, পাইরিডক্সসহ একাধিক ওষুধ থাকায় আমাকে ৮ হাজার টাকা জরিমানা করে। সিরাজ স্টোরের চাল ব্যবসায়ী জানান- চালের…
বাংলার ভোর প্রতিবেদক মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ধোপাডাংগা গ্রামের জাকির হোসেন নামের এক ব্যক্তির কেনা সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয়ার চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে, এমনকি ওই জমি থেকে জোরপূর্বক। সন্ত্রাসী বাহিনী দিয়ে পাঁকা ধান কেটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা যায় উপজেলার ধোপাডাংগা, রত্নেশ্বরপুর গ্রামের জাকির হোসেনের ২০১নম্বর রত্নেশ্বরপুর মৌজার ২৮.৫ শতক জমি রয়েছে। কিন্তু স্থানীয় গোপীকান্তপুর গ্রামের আজিবর রহমান ও হায়দাারের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করলে জাকির হোসেন বাদী হয়ে যশোর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারা জারির মামলা করেন। ওই মামলায় জাকির হোসেনের দখলে আছে বলে আদালতে প্রতিবেদন দাখিল…
সাতক্ষীরা সংবাদদাতা ঘূর্ণিঝড়ের কথা শুনলেই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার মানুষ আঁতকে ওঠেন। ঝড়-বৃষ্টিতে নদীর পানি বাড়লেই বাঁধ ভেঙে প্লাবনের শঙ্কা তৈরি হয়। ঝুঁকিতে রয়েছে উপকূল জুড়ে থাকা অধিকাংশ বেড়িবাঁধ। বিশেষ করে গাবুরা ইউনিয়নের গাবুরা-২, গাবুরা-৩ ও লেবুবুনিয়া পয়েন্টে বেড়িবাঁধ বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে বর্তমানে সেখানে বাঁধ নির্মাণসহ ১ হাজার ২০ কোটি টাকার মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। এই প্রকল্প শেষ হলে ২৯ কিলোমিটার বাঁধ ঝুঁকিমুক্ত হবে বলে জানান সংশ্লিষ্টরা। পাউবোর তথ্যনুযায়ী সাতক্ষীরা অঞ্চলে ৬৭৩ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। তার মধ্যে বর্তমানে ১৩ কিলোমিটার বাঁধ রয়েছে অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায়। অনেক এলাকায় বাঁধ কমবেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট…
বাংলার ভোর প্রতিবেদক সুবিধাবঞ্চিত শিশুদেরকে প্রাক-প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ (বুধবার) বিকেলে যশোর শহরের বেজপাড়ায় আলোর দিশারী পাঠশালার উদ্যোগে এর কর্মসূচির উদ্বোধন করা হয়। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা আয়োজিত সুধী সমাবেশের সভাপতিত্ব করেন আলোর দিশারী পাঠশালার প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা ফারজানা ইয়াসমিন বৃষ্টি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিম ইসলাম যশোর সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক, ফাতেমা আনোয়ার, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত নারী উদ্যোক্তা…
স ম নজরুল ইসলাম, কপিলমুনি কপিলমুনিতে শত শত বছরের ঐতিহ্য বহনকারী মাটির তৈরি জিনিসের চাহিদা কমতে থাকায় বংশানুক্রমে গড়ে ওঠা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে। আধুনিক জিনিসপত্রের ভিড়ে মাটির দাম বৃদ্ধিসহ নানা সংকট এ শিল্প হারিয়ে যেতে বসেছে। এক সময় শীতের মৌসুমে যে ব্যস্ততা দেখা যেতো মৃৎশিল্পীদের। সেই ব্যস্ততা নেই এখন মৃৎশিল্পীদের। সারি সারি মাটির তৈজসপত্র এখন তেমন নজরে পড়ে না। মাটির জিনিসপত্রের চাহিদা আগের মত না থাকায় এর স্থান দখল করে নিয়েছে দস্তা, অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের তৈজসপত্র। তাই আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাওয়ার পথে ঐতিহ্যবাহী এই মৃৎশিল্প। সরেজমিনে গিয়ে দেখা যায়, কপিলমুনির পালপাড়ার মৃৎশিল্পীর কয়েকটি পরিবার এখন বাপ-দাদার এই…
বেনাপোল সংবাদদাতা যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তের ইছামতি নদীর খলিসাখালি খাল এলাকা থেকে তিন দিন আগে নদীতে নিখোঁজ মশিয়ার রহমান নামে এক সোনা চোরাকারবারির মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। খুলনা ২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরসিদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। আজ (বুধবার) সকালে সীমান্তের খলিসাখালি খাল এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের শরীরে বাঁধা ৫ কেজি ২শ’ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করে তারা। যার বাজার মূল্য ৫কোটি ১০লাখ টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা। মশিয়ার রহমান গোগা হরিশ্চন্দ্রপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রোববার (১০ মার্চ)…
বাংলার ভোর প্রতিবেদক রমজানের দ্বিতীয় দিনে যশোরে কোরআন শিক্ষার্থী, ওলামা-মাশায়েখ ও এতিম শিশুদের সম্মানে ইফতার মাহফিল করেছে জেলা বিএনপি। গতকাল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মুসলিম সংখ্যা গরিষ্ঠ এই দেশের ওলামা-মাশায়েখরাও প্রতিনিয়ত সরকারের নির্যাতনের শিকার হয়েছেন। যশোর শহরসহ দেশের খ্যাতিনামা আলেমদেরকে মিথ্যা মামলা জড়িয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। শাপলা চত্বরের নির্মম নিষ্ঠুরতার কথা তারা ভুলে যাননি। আজও দেশের ওলামা-মাশায়েখগণ প্রতি পদে পদে ধর্ম পালনে প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। তিনি বলেন, সকল ধর্মের মানুষ বিনা বাধায় তার নিজ নিজ ধর্ম পালন করবে, বিএনপি এই স্বাধীনতায় বিশ্বাসী। দলটি…
বাংলার ভোর ডেস্ক এবার রোজায় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার, তবে সেই সিদ্ধান্ত আটকে গিয়েছিল হাইকোর্টের এক আদেশে। সেই আদেশ স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ। ফলে স্কুল খোলা রাখার পথ খুলেছে। মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অন্যদিকে রিটের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফয়েজ। এ এম ফয়েজ সাংবাদিকদের বলেন, শুনানি হয়ে (আপিল বিভাগ) হাইকোর্টের আদেশটি স্থগিত করে দিল। ফলে স্কুল খোলাই থাকবে। শুনানিতে স্কুল খোলার বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী রোজায় বিশ্বের বিভিন্ন দেশে কোথায় কত দিন বন্ধ থাকে সেটি তুলে ধরেন। পরে…
বাংলার ভোর প্রতিবেদক দেশে আমদানি করা খেজুরের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ(মঙ্গলবার) বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে এফবিসিসিআই প্রেসিডেন্ট ও বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনকে দেওয়া এক চিঠিতে দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, দেশে আমদানিকৃত বিভিন্ন খেজুরের আমদানি মূল্য, আরোপিত শুল্ক ও করাদি এবং আমদানিকারকদের অন্যান্য খরচ বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় খেজুরের মানভিত্তিক যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। এতে অতি সাধারণ মানের খেজুর প্রতি কেজি ১৫০ থেকে ১৬৫ টাকা, বহুল ব্যবহৃত জাইদি খেজুর ১৭০ থেকে ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত মূল্যে খেজুর বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ করা হয়। খেজুরের অতিরিক্ত দাম নিয়ে…
