বাংলার ভোর প্রতিবেদক ‘এসো মেলাই কাঁধে কাঁধ, যশোরে টিএসসির স্বাদ’-এ স্লোগানকে বুকে ধারণ করে মধুর স্মৃতিচারণ, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্বসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম, যশোরের চতুর্থ বার্ষিক মিলনমেলা। গতকাল দিনব্যাপি জাঁকজমকপূর্ণ এই আয়োজন ছিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশকৃত যশোরের প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক-বিমায় কর্মরত প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ছিল বর্ণাঢ্য এই আয়োজন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৪৮৮ জন প্রাক্তণ শিক্ষার্থী ও তাদের অতিথিসহ মোট ৮৩৭ জন এ আয়োজনে অংশ নেন। যবিপ্রবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঐতিহাসিক কার্জন হল, অপরাজেয় বাংলার রেপ্লিকা ছবি দেওয়া হয়।…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার যশোর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে কালেক্টরেট চত্বর থেকে প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস, বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেলা গোমেজ, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি লাইজু জামান।…
বাংলার ভোর প্রতিবেদক মাদক, সন্ত্রাসমুক্ত, আধুনিক ও স্মার্ট যশোর সদর উপজেলা গড়তে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নেমেছেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল। নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সদরের লেবুতলা ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও মতবিনিয় সকরেন তিনি। এ সময় তিনি বলেন, জনগণের ভোটে বিজয়ী হয়ে জনপ্রতিনিধিরা জনগণকে ভুলে যান। আমি জনগণের প্রতিনিধি হতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। সমগ্র বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তার ছিটেফোটাও যশোর সদর উপজেলাবাসী পায়নি। এখনো সদরের অধিকাংশ ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা ভালো হয়নি। গ্রামে গ্রামে এখন মাদকের আঁখড়া। কিশোর গ্যাংয়ের ভয়ে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে না। এই সব সন্ত্রাসীদের আশ্রয়দাতা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে হত্যা, অস্ত্রসহ ৩২ মামলার আসামি রমজান আলীকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০ টার দিকে শহরের রেলগেট কলাবাগানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শহরের রেলগেট পশ্চিম পাড়ার বাসিন্দা ফয়েজ শেখের ছেলে। জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে যশোর শহরের রেলগেট কলাবাগান এলাকায় রমজান শেখকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, রমজানের বুকে ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতালের নিহতের স্ত্রী পপি খাতুন বলেন, স্থানীয় সন্ত্রাসী পিচ্চি রাজ্জা বিভিন্ন স্থানে অপকর্ম…
নাজমুর নাহার শশীর একমাত্র পুত্র তাহমিদ জামান গতকাল স্কুল আয়োজিত ৭ মার্চের অনুষ্ঠানে তাহমিদ ‘জাতির পিতার উপর নির্ধারিত দুইশ’ শব্দের বক্তব্য দিয়ে এ পুরস্কার লাভ করে। স্কুলের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় ২য় ন্থান অর্জন করে। স্কুলের অধ্যক্ষ মনিরুজ্জামান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় স্কুলের কো-অর্ডিনেটর অলিউর রহমান, সিনিয়র শিক্ষক মনির হোসেনসহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।- প্রেস বিজ্ঞপ্তি
বাংলার ভোর প্রতিবেদক আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারাবিশ্বের সাথে একসাথে বাংলাদেশেও উদযাপিত হবে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। এ বাণীতে তারা বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দিবসটি পালনে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। নারী দিবসে সম্মাননা পাচ্ছেন শ্রেষ্ঠ ৫ জয়িতা: মহিলা ও শিশু প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, নারী উন্নয়ন, ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকার জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে সম্মাননা দেয়া হবে। গতকাল দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নারী দিবস নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময়ে…
যশোরের বেশির ভাগ অঞ্চলে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ অথবা লোডসেডিং চলবে। শনিবারও একই অবস্থা থাকবে। ওজোপডিকো যশোর-১ অঞ্চল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া আগামী ৩০ মার্চ পর্যন্ত প্রত্যেক শুক্র ও শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবস্থা চলমান থাকবে। বিদ্যুৎ বিভাগের বিভিন্ন গ্রিডের উপকেন্দ্রের উন্নয়নমূলক কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ওজোপাডিকো কর্তৃপক্ষ। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন জানিয়েছেন, ৩০ মার্চ পর্যন্ত ৪টি শুক্রবার ও ৪টি শনিবার পাওয়া যাবে। প্রত্যেক শুক্র ও শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অঞ্চলভেদে বিদ্যুতের গ্রিডের কাজ চালানো…
বাংলার ভোর ডেস্ক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত চক্র অগ্নিসংযোগ ও জঙ্গিবাদের মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে দেশকে ধ্বংস করতে নেমেছে। এজন্য তিনি বলে দেশবাসীকে সতর্ক থাকার ও আহ্বান জানান। তিনি বলেন, “তারা (বিএনপি-জামায়াত) নির্বাচন বর্জনের পর সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে দেশকে ধ্বংস করতে এবং জনদুর্ভোগ বাড়াতে চায়।” দেশকে ধ্বংস করার যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বিকেলে রাজধানীর তেজগাঁওস্থ আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে একথা বলেন। শেখ হাসিনা বলেন, ২০০৮ সালে…
বাংলার ভোর প্রতিবেদক জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ৪৪টি হারানো মোবাইল ফেন ও ভুলবশত নগদ ও বিকাশে চলে যাওয়া তিন লাখ টাকা উদ্ধার করেছে যশোর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। জেলার বিভিন্ন থানায় হারানো সংক্রান্ত জিডির সূত্র ধরে এগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে জেলার বিভিন্ন থানায় মোবাইল ফোন হারানো, ভুলবশত নগদ ও বিকাশে টাকা চলে যাওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি করে ভুক্তভোগীরা। জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যান্ত্রিক উপায়ে হারানো মোবাইলের অবস্থান সম্পর্কে জানতে পারে। পাশাপাশি নগদ ও বিকালে চলে যাওয়ার টাকা ফেরত আনার ব্যাপারেও যান্ত্রিক উপায়ে তৎপরতা অব্যাহত রাখে। সে কারণে মোট ৪৪টি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সড়ক দুর্ঘটনায় লাভলু সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। যশোর-বেনাপোল সড়কের পুলেরহাট তপসীডাঙ্গায় গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় তিনি নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাগরিবের নামাজ শেষে লাভলু সরদার রাস্তা পার হয়ে কৃষ্ণবাটি গ্রামের বাড়িতে ফিরছিলেন। এ সময় যশোরগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মস্তিস্কে আঘাতজনিত কারণে রাত সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
