Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নানা আয়োজনে নারী দিবস উদযাপিত

banglarbhoreBy banglarbhoreMarch 9, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার যশোর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে কালেক্টরেট চত্বর থেকে প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস, বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেলা গোমেজ, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি লাইজু জামান। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মী ইসমাত আরা এশা।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালিতে অংশ নেয় বাঁচতে শেখা, জয়তী সোসাইটি, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি, ওয়াইডাব্লিউসিএসহ যশোরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা পরিষদ যশোরের উদ্যোগে শহীদ মিনারে আলোচনা সভা ও বাউল গানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আফরোজা শিরীন। আলোচনা করেন কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সাবেক সভাপতি হাবিবা শেফা, সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, আফরোজা বেগম, হামিদা বেগম, নাসিমা বানু লিলি, রোজিনা রহমান, সায়েদা বানু শিল্পী, উম্মে মাকসুদা মাসু, নাজমা পারভীন হিরন, খুরশিদ জাহান খান, রুমা পারভীন, টিআইবি যশোরের সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মাজবুবুর রহমান মজনু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, উদীচীর সাধারণ সম্পাদক সাজ্জাদুুর রহমান খান বিপ্লব, সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, মহিলা পরিষদ সদস্য তহমিনা বিশ্বাস।

উপস্থিত ছিলেন মহিলা পরিষদের অন্যান্য কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। শেষে বাউল গান পরিবেশন করেন পরিতোষ বাউল ও তার দল। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট কামরুন্নাহার কনা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা যশোরের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন সংস্থার সদস্য অ্যাডভোকেট জেসমিন আক্তার, মাজেদা পারভীনসহ অন্যান্য সদস্যবৃন্দ। যশোর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের কাঁঠালতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন সংগঠনের সহ-সভাপতি সেলিনা বানু, মাজেদা পারভীন, যুগ্ম-সম্পাদক নাজমুন নাহার, দপ্তর সম্পাদক ফারিন রহমান রুম্পা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যশোর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে গতকাল দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও নারীনেত্রীদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাশিদা রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম। অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয় ফেরদৌসী বেগম, মনোয়ারা চৌধুরী, জোবাইদা হক, সালেহা ইসলাম, হাসিনা ইউসুফ, জোসনা আলীম। মরনোত্তর সংবর্ধনা পান চমন আরা বেগম, আঞ্জুমান আরা লিলি হাই, ফয়জুন্নেসা সিদ্দিকী, সালেহা খাতুন কোকোলা, আরিফা বুলবুল, মোর্শেদা ওহাব।

নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ প্রতিপাদ্যকে সামনে রেখে
আর্ন্তজাতিক নারী দিবস পালন উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি এর উদ্যোগে যশোরে কর্মজীবী নারী সমাবেশ আলোচনা সভা ও র‌্যালিতে অংশ গ্রহণ করে সনাক-টিআইবি। শুক্রবার সকালে যশোর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত র‌্যালিতে টিআইবির ইয়েস সদস্যরা অংশগ্রহণ করে।

এছাড়া বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ফতেপুরে গ্রামে গ্রামীণ নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৯০ জন গ্রামীণ নারী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে এসিজি সমন্বয়ক সিনতিয়া, সহ সমন্বয়ক রাব্বি, রায়হানা, ইয়েস সদস্য রেজা, ওসমান গণি, টিআইবি (সনাক) যশোরের ইন্টার্ন আশিক হোসনে উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.