Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে দুঃশাসন ও অপশাসন বিরুদ্ধে লড়াই করছি। চূড়ান্ত গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। আমাদের সাথে জনগণ আছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারাবন্দি দিসব উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আলোচনা শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। এ সময় গুরুতর অসুস্থ দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। এছাড়া দলের জাতীয় স্থায়ী…

Read More

বেনাপোল সংবাদদাতা দেশের বাজারে মূল্যবৃদ্ধি রোধে গত এক সপ্তাহে আমদানি করা হয়েছে ১৪শ’ ৩ মেট্রিক টন ছোলা। টিসিবির আওতায় নিম্ন-আয়ের মানুষদের জন্য সরকারি পর্যায়ে ৪০০ মেট্রিক টন এবং বেসরকারি পর্যায়ে এক হাজার তিন মেট্রিক টন আমদানি করা হয়েছে। বর্তমানে ছোলার বাজার দর কেজি প্রতি একশ টাকার বেশি। টিসিবির আওতায় ভর্তুকি দিয়ে নিম্ন আয়ের মানুষদের তা ৫৫ টাকায় দেয়া হবে। সাধারণ ক্রেতারা আশা করছেন, সরকারিভাবে আমদানির ফলে বাজারে ছোলার দাম কমে আসবে। তারা জানান, রমজানের আগে নিত্যপণ্যের অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট না ভাঙলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব না। গতকাল সকালে বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানান, ভারত…

Read More

শ্যামনগর প্রতিনিধি জেলার শ্যামনগরে আগুন লেগে একই পরিবারের দুইটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারটির। বুধবার রাত ৮টার দিকে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামে এ ঘটনা ঘটে। গৃহকর্তা কার্তিক মণ্ডল জানান, সন্ধ্যার পরে আমরা সবাই বাড়ির বাইরে ছিলাম। হঠাৎ করেই বাড়িতে আগুন লাগে। এতে দুইটি ঘরে যা কিছু ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকাসহ ১৪ মণ ধান, ৪ মণ চাল, ব্যবহার্য জিনিসপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য উত্তম কুমার জানান, সন্ধ্যার পরে কার্তিক মণ্ডলের বাড়ির সবাই ওয়াপদায় ছিল। উপকূলীয় এলাকায়…

Read More

শার্শা সংবাদদাতা যশোরের শার্শার গোগা বাজারে মেসার্স জননী ফার্মেসি, বায়জিদ সাইকেল স্টোর ও আলমগীর মুদি স্টোরে চুরি সংঘটিত হয়েছে। বুধবার গভীর রাতে চোরেরা তিন দোকান থেকে নগদ দেড় লাখ টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। জননী ফার্মেসির মালিক আব্দুল হামিদ জানিয়েছেন, তিনি প্রতিদিনের মতো বেচাবিক্রি শেষে ক্যাশে নগদ ৭০ হাজার টাকাসহ বেশ কিছু খুচরা টাকা রেখে বাসায় যান। সকালে দোকান খুলে দেখেন ঘরের টিন কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে টাকা নিয়ে গেছে। একই সময় আলমগীর স্টোরের দোকানের ভেন্টিলেটর ভেঙে চোরেরা নগদ ৭০ হাজার টাকা নিয়ে যায়। এ ছাড়া বায়েজিদ সাইকেল স্টোর নামের দোকান থেকে সাইকেল বিক্রির ১০ হাজার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নেদারল্যান্ড সরকারের অর্থায়নে যশোর পৌরসভার এসএনভি প্রজেক্টের আওতায় “ নিরাপদ সেফটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণের কলাকৌশল এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ ”- শীর্ষক তিন দিনব্যাপি রাজমিস্ত্রীদের প্রশিক্ষণ কর্মশালা গতকাল শেষ হয়েছে। এ উপলক্ষে মুসলিম এইড পলিটেকনিক কলেজ যশোর ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ। কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোমিনুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএনভি প্রজেক্টের সিটি কো-অর্ডিনেটর শেখ লুৎফর রহমান কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কলেজের সিভিল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রকৌশলী আশিফ উল্লাহ চৌধুরী জুয়েল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের রেজিস্ট্রার সাংবাদিক নূর ইসলাম ।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে পুস্তক প্রদর্শনীসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। সূর্যোদয়ক্ষণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের বেজপাড়ায় বোমা তৈরি কালে পুলিশ অভিযান চালিয়ে উঠতি বয়সের ৬ সন্ত্রাসীকে ৫টি ককটেল সাদৃশ্য হাত বোমাসহ আটক করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ৬ জন ও পলাতক ৪ জনসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনের ৪/৫/৬ ধারায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডের পশ্চিমাংশ বর্তমানে উপশহর সবুল্লার মোড় লাভলীর বাড়ির ভাড়াটিয়া রবিউল ইসলাম ওরফে রানা, শহরের বেজপাড়া কবরস্থান জনৈক বদর মিয়ার বাড়ির ভাড়াটিয়া বিপুল, বেজপাড়া মেইন রোড ছয়তলার পাশে সাগর সিকদার, বেজপাড়া গোলগোল্লার মোড়ের ইসমাইল হোসেন নান্টু, বেজপাড়া আনছার ক্যাম্প ডলারের বাড়ির ভাড়াটিয়া এজাজুল ইসলাম ও সদর উপজেলার কিসমত নওয়াপাড়া হৃদয় হোসেন।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর মৌজায় এক ব্যবসায়ী তার নিজ জমিতে শপিং কমপ্লেক্স নির্মাণ করার উদ্যোগ নিলে চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ দুই লাখ টাকা চাঁদাদাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে প্রকাশ্যে মারপিট করে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় গতকাল (বৃহস্পতিবার) বিকেলে কোতয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলায় আসামি করেন, একই গ্রামের আজিজুর রহমান, আজিজুর রহমানের ছেলে জসিম উদ্দীন ও চৌগাছা উপজেলার কুটিপাড়া গ্রামের মিন্টু মিয়াসহ অজ্ঞাতনামা ৫/৬ জন। মামলায় বাদী উল্লেখ করেন, তার আব্দুলপুর মৌজায় ১৪.১৯ শতাংশ কেনা জমিতে শপিং কমপ্লেক্স নির্মাণ করার জন্য পরিকল্পনা গ্রহণ করেন। এক মাস দরে আসামিরা উক্ত জমিতে ভবন বা শপিং কমপ্লেক্স…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফয়সাল আহমেদ (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বাঘারপাড়ার বন্দবিলার প্রেমচারা গ্রামে। তিনি যশোর সদরের এনায়েতপুর গ্রামের বাসিন্দা। নির্মাণ শ্রমিক একরামুল ইসলাম জানান, তারা প্রেমচড়া জামে মসজিদের ছাদে রডের কাজ করছিলেন। এসময় ফয়সাল অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহটি মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পুলিশ তার স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করেছে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর কেন্দ্রীয় কারাগারে অনিয়ম দুর্নীতি চলছে লাগামহীনভাবে। আর এই অনিয়ম দুর্নীতি শুরু পিসি বই থেকে। টাকা দিলে জেলখানায় চাহিদা অনুযায়ি সব কিছুই মেলে। অর্থবিত্তশালীরা বাড়ির মতোই জেলখানাতেও বসবাস করে আরাম আয়েশে। আর এ সব কিছুই হয় জেলার শরিফুল আলমের ইঙ্গিতে। তবে কারাগারের বাইরে এসব ঘটনার কথা কেউ প্রকাশ করেন না। কারণ বেশির ভাগ হাজতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বা অপরাধী হওয়ায় তাদের বারবার যেতে হয় কারাগারে। কারা সূত্রে জানা যায়, যশোর কেন্দ্রীয় কারাগারে একজন নতুন হাজতি জেলখানায় ঢুকলে কারাকর্তৃপক্ষের নির্দেশে তাকে পিসি বইয়ে নাম লেখাতে হয়। এভাবেই জেল খানায় টাকা আদায় শুরু হয়। যা চলে জামিনে বের…

Read More