বেনাপোল থেকে রাজু আহমেদ নেই কোন সরকারের অনুমতি। নেই কোন ট্রাক্টর চালকের লাইসেন্স। নষ্ট করছে কোটি কোটি টাকার সড়ক। প্রশাসনের সামনেই চলছে নিষিদ্ধ যন্ত্র দানব ট্রাক্টর। সাধারণ জনগণ প্রশ্ন তুলেছেন কার স্বার্থে, কার ইশারায় শার্শা উপজেলার অলিতে গলিতে চলছে এই নিষিদ্ধ ট্রাক্টর। বেনাপোলসহ শার্শা উপজেলার গ্রামীণ সড়ক ও মহাসড়কে নিষিদ্ধ ট্রাক্টরের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী। গ্রামীণ সড়কগুলো ব্যাপক ক্ষতির কবলে পড়েছে। এসব যেন দেখার কেউ নেই। উপজেলার বিভিন্ন সড়ক ও গ্রামীণ সড়ক গুলোতে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ ট্রলি। গ্রামীণ পাকা, আধাপাকা ও কাঁচা সড়কে মাটি, বালি, কাঠ-গাছ পরিবহনকারী অবৈধ ট্রাক্টরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে উপজেলার মানুষ। সরকারে পক্ষ থেকে প্রতিনিয়ত নতুন…
Author: banglarbhore
নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা আগামী শনিবার যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৫ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। সকলেই আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন প্রিন্স আহমেদ এবং আশরাফ উদ্দীন। বোধখানা গ্রামের ভোটের উপর নির্ভর করছে জয়-পরাজয়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন, শুক্রবার ভোটকেন্দ্রে পৌঁছে দেয়া হবে নির্বাচনী সরঞ্জাম এমনটাই জানিয়েছেন রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসার। ১২ ভোটকেন্দ্রে ১২ জন প্রিজাইডিং অফিসার, ৬০ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১২০ জন পোলিং অফিসার নির্বাচনী দায়িত্ব পালন করবেন। ২৩ হাজার ১৬৩ জন ভোটারের মধ্যে ১১ হাজার ৫৯৬ জন পুরুষ…
বাংলার ভোর ডেস্ক ঐতিহাসিক ৭ মার্চ আজ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তরের ৭ মার্চ দেয়া ঐতিহাসিক ভাষণ পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামের বীজমন্ত্র হয়ে পড়ে। একইভাবে এ ভাষণ শুধুমাত্র রাজনৈতিক দলিলই নয়, জাতির সাংস্কৃতিক…
বাংলার ভোর প্রতিবেদক কিশোর গ্যাং ও মাদকরোধে র্যাবকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে রমজান ও ঈদকে সামনে রেখে খাদ্য মজুত এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে বলেছেন। বুধবার কুর্মিটোলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদরদপ্তরে সংস্থাটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের সামনে এখন রমজান মাস। রমজানকে বলা হয় সংযমের মাস, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে, আমরা দেখি এসময় কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন, তারা যেন সংযমতার পরিবর্তে আরও লোভী হয়ে পড়েন। যে নিত্যপণ্যগুলো আমাদের বেশি প্রয়োজন সেগুলোর মজুত করে দামবৃদ্ধিসহ নানা কারসাজি করেন। এই অসাধু ব্যবসায়ী এবং পাশাপাশি যারা চোরাকারবারি…
কোটচাঁদপুর প্রতিনিধি কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় শিশু ওয়ার্ডে ভর্তি রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাত ১০ টার দিকে হাসপাতারের ওপিডি ভবনের শিশু ওয়ার্ডে এঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করার কারণে হতাহতের কোন ঘটনা না ঘটলেও প্রাণ বাঁচাতে রোগী ও স্বজনরা ছোটাছুটি করেন। অগ্নিকাণ্ডের সময় শিশু ওয়ার্ড ধোয়াচ্ছন্ন হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বৈদ্যুতিক বোর্ড পুড়ে যায়। খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসেন। স্টেশন অফিসার আক্কাস আলী জানান, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণেই এঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ জানান, আগুনের সূত্রপাত…
কেশবপুর প্রতিনিধি যশোরের কেশবপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত অরিত্র দীপ (৪) নামে একজন শিশুকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী আবু সাঈদ। আজ বিকেলে তার পক্ষে ওই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। প্রবাসী আবু সাঈদের বাড়ি কেশবপুর উপজেলার গোপসেনা গ্রামে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন। জানা গেছে, কেশবপুর উপজেলার গোপসেনা গ্রামের দিনমজুর অচিন্ত কুমার দাসের শিশু ছেলে অরিত্র দীপ দুই মাস আগে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়। ছেলের চিকিৎসা করাতে গিয়ে দিনমজুর বাবা একপ্রকার নিঃস্ব হয়ে গেছেন। খবর পেয়ে প্রবাসী আবু সাঈদ ওই শিশুর চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা পাঠিয়ে দেন। তার পক্ষে ওই পরিবারের নিকট আর্থিক…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের হালসা চাঁদা দাবির ঘটনায় কোতয়ালি থানায় চাঁদাবাজি মামলা হয়েছে। গত ৫ মার্চ দিবাগত গভীর রাতে মামলাটি করেন যশোর সদর উপজেলার ৮নং দেয়াড়া ইউনিয়নের হালসা গ্রামের আরিফ হোসেন। মামলায় আসামি করা হয়, একই এলাকার কামারুল ইসলাম। পুলিশ কামারুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। মামলায় আরিফ হোসেন উল্লেখ করেন, কামারুল ইসলামসহ অজ্ঞাতনামা ২/৩ জন এলাকায় অপকর্ম করে বেড়ায়। স্থানীয় লোকজনের কাছে চাঁদা দাবিসহ চাঁদা আদায় করে। বাদী ও তার পরিবারের লোকজন হালসা ঠিকানায় বসবাস করতে হলে ওই সব আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা আরিফের কাছে চাঁদা দাবি করে। আরিফ চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামিরা তাকে খুন জখমসহ…
♦বিচারহীনতার অপসংস্কৃতির জাঁতাকলে ♦বিচারের বাণী নিভৃতে কাঁদে বাংলার ভোর প্রতিবেদক স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা, প্রতিবাদী গান আর কথামালায় যশোরে উদীচীর সম্মেলনে বোমা হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করা হয়েছে। আজ সন্ধ্যায় বোমা হামলা সংঘটিত সেই শহরের টাউন হল ময়দানে রওশন আলী মঞ্চে বিচারহীনতার ২৫ বছর’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে উদীচী জেলা সংসদ। অনুষ্ঠানে ওই হত্যাকাণ্ডে জড়িত উগ্রবাদীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে শক্তিশালী এ বোমা হামলা চালানো হয়। বোমার আঘাতে শিল্পীসহ ১০ জন নিহত এবং আড়াই শতাধিক মানুষ আহত হন। তাদের অনেকে স্থায়ী পঙ্গুত্ব বরণ করেন।…
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আলোচিত ‘লিফটকাণ্ড’ নিয়ে হাইকোর্টের রুলের পর ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত টাকা পরিশোধের তোড়জোড় শুরু হয়েছে। লিফট হস্তান্তরের আগেই এই তোড়জোড় নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) আলোচিত ‘লিফটকান্ড’ নিয়ে তদন্ত শুরু করেছে। এর আগে যবিপ্রবি’ ১৪টি লিফট স্থাপন নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় দায়েরকৃত রিট আমলে নিয়ে হাইকোর্ট রুল জারি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) তদন্তের নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছর মে মাসে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ১৪টি লিফট স্থাপন নিয়ে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। প্রায় দশ কোটি…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ রমজান সমাগত। বাড়তে শুরু করেছে ফলের দাম। মৌসুমী ফলের সরবারহ কম থাকায় ভোক্তার নির্ভরতা বাড়ছে আমদানি করা ফলে। নানা অজুহাতে বাড়িয়ে দেয়া হচ্ছে ফলের দাম। অধিকাংশ ফলের দাম নাগালের বাইরে। খুচরা ও পাইকারী পর্যায়ে ইচ্ছামত দাম নির্ধারণ করা হচ্ছে। বাজার ভেদে দামের হেরফেরও রয়েছে। ফলের বাজার মনিটরিংয়ে নেই কোন ব্যবস্থা। রোজার মাসে ইফতারিতে নিম্ন আয়ের মানুষ পর্যাপ্ত পছন্দের ফল খেতে পারবে কিনা সংশয়ে রয়েছে। আজ যশোর শহরের ফলের বাজার ঘুরে দেখা যায়, বাজার ভেদে ফলের দামে তারতম্য রয়েছে। তবে সব ধরনের ফলের দাম চড়া। এক সপ্তাহের ব্যবধানে মৌসুমী ও আমদানি করা অধিকাংশ ফলের দাম প্রতিকেজিতে বেড়েছে ১০…
