Author: banglarbhore

সাতক্ষীরা সংবাদদাতা ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পাট দিবস-২০২৪ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে এ উপলক্ষে জেলা কালেক্টরেট চত্বর হতে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পাট অধিদপ্তর সাতক্ষীরার মুখ্য পরিদর্শক আশীষ কুমার দাশ। এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা পাট উন্নয়ন সহকারী আমির হোসেন, উপজেলা সহকারী পাঠ কর্মকর্তা বিভাস কুমার মন্ডল, জেলা কৃষি প্রকৌশলী হারুন আর রশিদ, জেলা…

Read More

কালীগঞ্জ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় ২ কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ সকালে কালীগঞ্জ পৌরসভার বিহারী মোড় নামক স্থানে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী সাহেদ আলী (১৯) নামে এক কলেজ ছাত্র এবং বেলা সাড়ে ১১টায় বাবরা রেলগেট (মোবারকগঞ্জ চিনিকলের দক্ষিণ পাশে) এলাকায় ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (১৮) নামে অপর এক কলেজ ছাত্র নিহত হন। নিহত সাহেদ উপজেলার ঈশ্বরবা গ্রামের বাসিন্দা এবং এ বছর এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। আর নিহত মেহেদী হাসান উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা। এবার তিনি এইচএসসি পাস করেছেন এবং কালীগঞ্জ পরিবেশক সমিতির ভ্যান চালক হিসেবে কর্মরত ছিলেন। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের…

Read More

মাগুরা প্রতিনিধি মাগুরায় জেলাভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ৭ম ধাপ (পুরুষ) ২০২৪ উদ্বোধন করা হয়েছে। আজ সকাল ১০ টার সময় মাগুরা জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে আনসার ও ভিডিপির আয়োজনে আলোচনা সভা ও উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বিভিএম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট এইচএম বেলাল, মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা টিপু সুলতান গাজী, সদর টিআই ষষ্ঠী রাণী মজুমদার, টিআই মানিকুল সহ প্রমুখ। ৭ম ধাপে ৫০ জন ভিডিপি পুরুষ সদস্য ২১ দিনব্যাপী অস্ত্র প্রশিক্ষণে অংশ গ্রহণ করছে।

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। আজ ভোরে আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের ধাপুয়া ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো এক শিক্ষার্থী। আহত কলেজ শিক্ষার্থীকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত দুই শিক্ষার্থী হলেন, নয়ন ঘোষ (১৯) ও উইলিয়াম ঘোষ (১৮)। এ সময় গুরুতর আহত হন কর্নেল ঘোষ (১৯)। তারা সবাই কালিগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও উপজেলার তারালী ইউনিয়নের আমানিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, তিন বন্ধু নয়ন ঘোষ, উইলিয়াম ঘোষ ও কর্নেল ঘোষ এক সাথে মোটরসাইকেলযোগে মঙ্গলবার সন্ধ্যায় কালিগঞ্জ থেকে তালা উপজেলার জেঠুয়া জালালপুর জগন্নাথ…

Read More

আজ বিকেল ৩ টায় আইসিএবি মিলনায়তন ইসলামী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমানের সঞ্চালনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মাসিক সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ ফয়েজ গাজী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ শাকিল আহমেদ, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ আলাউদ্দীন মাহমুদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ হাসিবুর রহমান, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ রেজওয়ান আহমেদ, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ রফিকুল হক রিফাত, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আব্দুর রউফ, কওমী মাদরাসা সম্পাদক মুহাম্মাদ আরিফ বিল্লাহ, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ উসামা বিন কামাল, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ…

Read More

শ্রীপুর সংবাদদাতা মাগুরার শ্রীপুরে নির্মিত খড়িচাইল কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন। এই কমিউনিটি ক্লিনিক নির্মাণে ব্যয় হয়েছে ২৫ লাখ টাকা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামীম কবির, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল, জেলা স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহির রায়হান, সহকারী প্রকৌশলী এনামুল হক, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুজ্জামান নিটন, শ্রীকোল ইউনিয়ন চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি প্রমুখ।

Read More

মাগুরা প্রতিনিধি ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় জাতীয় পাট দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বেলা ১১ টার সময় মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে মুখ্য পরিদর্শকের কার্যালয়ের পাট অধিদপ্তরের সহযোগিতায় দিবসটি পালিত হয়। র‌্যালি শেষে মাগুরা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। সভায় অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মেহেবুল ইসলাম এবং পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে…

Read More

স ম নজরুল ইসলাম, কপিলমুনি জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কপিলমুনি ইউনিয়ন পরিষদের কার্যক্রম। জীবনের ঝুঁকি নিয়ে পরিষদের কার্যক্রম অব্যাহত রাখায় যেকোন সময় জীবনহানীসহ বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন পরিষদ কর্তৃপক্ষ। উল্লেখ্য, জেলার পাইকগাছা উপজেলার বাণিজ্যিক শহর কপিলমুনি বাজারে ১৯৬০ সালে মাত্র ৫ শতক জমিতে কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভবন স্থাপিত হয়। দীর্ঘদিন সংস্কারের অভাবে দ্বিতল ভবনের নিচতলা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় পরিষদ কর্তৃপক্ষ ২০০০ সালে এলজিইডির অর্থায়নে পরিষদের একাংশের ছাদ ও পলেস্তরা সংস্কার করে সকল কার্যক্রম দ্বিতল ভবনে স্থানান্তর করেন। এদিকে, দীর্ঘদিন সংস্কার কোন না করায় দ্বিতল ভবনেরও একই অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে দ্বিতল ভবনের ৪টি কক্ষের মেঝের খোয়া ও বালি…

Read More

শ্যামনগর প্রতিনিধি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদচন্ডিপুর বনবিবিতলা এলাকার মির্জা পাড়ার রাস্তার পাশে ১০ বছর ধরে ভাঙ্গাচোরা টং দোকান দিয়ে পরিবারের চার জন সদস্য নিয়ে অভাবে ও কষ্টে সংসার চালাচ্ছে ৪৫ বছর বয়সি মহিউদ্দিন সরদার। দোকানে তিনি চকলেট, বিস্কুট, মুড়ি, বাদাম, বুটসহ বাচ্চাদের বিভিন্ন খাবার বিক্রি করে থাকেন। প্রতিদিন কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সকলে তার দোকানের ক্রেতা। যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের মোবারকপুর গ্রামের বাসিন্দা মহিউদ্দীন বৈবাহিক কারণে পৈত্রিকা পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে শ^শুরালয় এলাকায় বাস করেন। শ্বশুরবাড়ির আর্থিক অবস্থাও খুব বেশি ভালো না হওয়ায় সংসারের ঘানি টানতে প্রথমে এলাকায় দিনমজুর হিসেবে কাজ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পবিত্র রমজান ও ঈদ সামনে রেখে দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহসহ সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সচিবদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে এক পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেয়া হয়। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি এবং ঈদুল ফিতরে মানুষের ঈদযাত্রা যানজটমুক্ত এবং স্বাচ্ছন্দ্যময় করাসহ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে এ সভা করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। রোজা ও ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বিশেষ নির্দেশনাগুলো তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় নিজ নিজ বিভাগের পরিকল্পনা তুলে…

Read More