♦ আপিল শুনানির অপেক্ষায় ১৪ বছর প্রতীক চৌধুরী যশোরে উদীচীর অনুষ্ঠানে নারকীয় হত্যাযজ্ঞের আড়াই দশকেও ঘাতকরা শনাক্ত হলো না। দীর্ঘ ২৫ বছরেও দেশের প্রথম জঙ্গি হামলার এই ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা যায়নি। গত ১৪ বছর ধরে উচ্চ আদালতে আপিল শুনানিতে ঝুলে আছে মামলার বিচারিক কার্যক্রম। শুনানি শেষে জড়িতদের বিচার কার্যক্রম কবে শুরু হবে তা জানেন না কেউ। যদিও রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রতিবছরই বলছেন, তারা উদ্যোগ নিচ্ছেন মামলাটির কার্যক্রম শুরু করার। এমনই পরিস্থিতিতে আজ (০৬ মার্চ) নারকীয় এ হত্যাকান্ডের ২৫ বছর পূর্তি হচ্ছে। ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে শক্তিশালী দু’টি বোমা…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের রেলওয়ে স্টেশন এলাকায় চাঞ্চল্যকর জুম্মান হত্যার অন্যতম আসামি ভাগ্নে ইমনকে ঢাকার দোহা থেকে আটক করেছে র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে আটক করা হয় বলে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে গণমাধ্যমকে জানিয়ছেন। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে জুম্মান ঢাকার দোহার মধুরচর এলাকায় আত্মগোপনে আছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, যশোর ক্যাম্প ও র্যাব-১০, মুন্সিগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে জুম্মান হত্যা মামলার আসামি ভাগ্নে ইমনকে (১৯) গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমন শহরের তেঁতুলতলা ইসমাইল কলোনির বাসিন্দা। গ্রেফতারকৃত জুম্মানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। পূর্ব…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের ইতিহাস-ঐতিহ্যের ধারক যশোর জেলা পরিষদ ভবনসহ সকল ঐতিহ্য রক্ষার দাবিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল বিকেলে জনউদ্যোগ যশোরের আয়োজনে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ অনুষ্ঠান হয়। জনউদ্যোগ যশোরের আহবায়ক প্রকৌশলী নাজির আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, যশোর ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌল্লাহ ও সদস্য সচিব মাহমুদ হাসান বুলু, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, যশোর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, জনউদ্যোগ সদস্য অধ্যাপক সুরাইয়া শরীফ, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, জনউদ্যোগ সদস্য সচিব কিশোর কুমার কাজল । আলোচনা সভায় বক্তরা বলেন, যশোর জেলা পরিষদ ভবনটি যুক্ত…
বাংলার ভোর প্রতিবেদক সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা, বিশ^বিদ্যালয়ের পতাকা উত্তোলন, মশাল প্রজ¦ালন, শপথ গ্রহণসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (যবিপ্রবি) বার্ষিক ক্রীড়া ও আন্তঃবিভাগ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল সকালে যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান। এই প্রতিযোগিতায় বিশ^বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করবে। আগামী ১০ মার্চ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতা সমাপ্ত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান বলেন, যবিপ্রবি গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন, খেলাধুলা ও পড়াশোনায় এগিয়ে গেছে। গবেষণার ন্যায় খেলাধুলাতেও যবিপ্রবি নেতৃত্ব…
নড়াইল প্রতিনিধি নড়াইলে নিজের জমি রক্ষায় ও জীবনের নিরাপত্তায় আদালতে মামলা করেছেন রসমালা বিশ্বাস নামে এক অসহায় নারী। মামলার নথিতে উল্লেখ করেছেন, বাদীর দখলীয় জমি দখলের লক্ষ্যে বিবাদী নারায়ণ চন্দ্র বিশ^াস দীর্ঘদিন ধরে অপচেষ্টা করে চলেছেন। তারই অংশ হিসেবে ওই পক্ষ বাদী জমিতে গেলে তার উপর দেশীয় অস্ত্র লাঠি-সোটা নিয়ে হামলা করে। এবং হুমকি দেয় জমি দখল করে পাচিল দিয়ে দেবে। প্রতিপক্ষের হুমকিতে ভীত হয়ে আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বাদী ন্যায়বিচারের জন্য আদালতে স্মরণাপন্ন হয়ে মামলা করেন। এ বিষয়ে শুকান্ত মল্লিক বলেন, নারায়ণ চন্দ্র খারাপ প্রকৃতির লোক, তিনি বিভিন্ন সময় রসমালা বিশ্বাসকে হুমকি ধামকি দিচ্ছেন। তার জমিতে প্রাচির নির্মাণের…
রফিকুল ইসলাম খান, কপিলমুনি আগামী ১৮ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে পাইকগাছা উপজেলা থেকে সাম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা ইতিমধ্যে গণসংযোগ শুরু করেছেন। খুলনার গুরুত্বপূর্ণ এই উপজেলাটি থেকে চেয়ারম্যান পদে অন্তত অর্ধডজন প্রার্থী নিজেদের অবস্থান জানান দিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে দলীয় প্রতীকে নির্বাচন না হওয়ার ঘোষণায় সরকার দলীয় একাধিক প্রার্থী বিজয়ের আশায় রীতিমত কোমর বেঁধে মাঠে নেমেছেন। প্রার্থীদের তালিকায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ,…
অভয়নগর সংবাদদাতা অভয়নগরে নিত্যপণ্যের বাজার চড়া। মাত্র কয়েকদিন পরেই পবিত্র রমজান। এ সময় নিত্যপন্যের চড়া মূল্যে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। সোমবার সকালে উপজেলার নওয়াপাড়া বাজার ও আশে পাশের কয়েকটি বাজার ঘুরে দেখা দ্রব্যমূল্যের দামের লাগামহীন চিত্র। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট বিভিন্ন নিত্যপণ্য মালামাল মজুদ করে নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে চলেছে বলে অভিযোগ ক্রেতাদের। বাজার ঘুরে দেখা গেছে, দাম বেড়েছে প্রায় সব পণ্যেরই। টিসিবির হিসাব অনুযায়ি উপজেলার নওয়াপাড়া বাজারে চাল কেজিপ্রতি বেড়েছে ৫ টাকা, আটা-ময়দা ও ডালের দাম কেজিতে ১০ টাকা, তেল প্রতি লিটার ৪ টাকা, একটি লাউয়ের দাম ৭০ টাকা, শিম প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকা, প্রতি পিস ফুলকপি…
অভয়নগর (যশোর) প্রতিনিধি যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালিন সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও শিক্ষাগুরু বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মরহুম মোকছেদ আলী ফারাজীর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বিকালে উপজেলার নওয়াপাড়া বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক…
রেজাউল করিম, সাতক্ষীরা সংবাদদাতা জলবায়ু পরিবর্তনজনিত কারণে উপকূলবর্তী জেলা সাতক্ষীরার শ্যামনগর অঞ্চলের জনজীবনে পড়ছে নানা প্রভাব। কাজের অভাবে পুরুষ শূন্য হচ্ছে গ্রাম। লবণাক্ত পানির কারণে নারীরা হচ্ছে নানা রোগে আক্রান্ত হারাচ্ছে প্রজনন ক্ষমতা। নিরাপদ পানির অভাবে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে শিশুরাও। ২০০৯ সালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরা। সেই সময় নারী, পুরুষ, শিশুসহ প্রাণ হারায় ৫৫ জন। দ্বীপ ইউনিয়ন গাবুরায় আইলার সময় বেড়িবাঁধ ভেঙে বিধস্ত হয়ে বসবাসের জন্য অনুপযোগী হয়ে ওঠে শ্যামনগর ও আশাশুনি উপজেলা । প্রতিবছর লবণাক্ততা ও জলাবদ্ধতার কারণে ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে। কর্মক্ষেত্র হারিয়েছে এখানকার মানুষেরা। সেই সাথে শিক্ষা ও…
সাতক্ষীরা প্রতিনিধি সংবাদদাতা লাইসেন্স না থাকায় সাতক্ষীরায় দুটি ক্লিনিককে ৯ হাজার টাকা জরিমানাসহ বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে শহরের ঢাকা বিরিয়ানী হাউজে খাবারের মধ্যে মুরগির পাখনা থাকায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল দুপুরে শহরের খুলনা রোড মোড় সংলগ্ন ডিজিটাল হরমন ল্যাব, স্বপ্ন ক্লিনিক ও ঢাকা বিরিয়ানী হাউজে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ডিজিটাল হরমন সেন্টারের কোন অনুমোদন না থাকায় ৪ হাজার টাকা জরিমানাসহ অনুমোদন না পাওয়া পর্যন্ত বন্ধের নির্দেশ দেয়া হয় এবং স্বপ্ন ক্লিনিকের ডায়াগনস্টিকের অনুমোদন (লাইসেন্স) না থাকায় সেটিও বন্ধসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের খুলনারোড মোড়ের ঢাকা বিরিয়ানি…
