Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী শহরের শংকরপুরে মতবিনিময় সভা করেছেন। গতকাল বিকেলে শংকরপুর ৭ নম্বর ওয়ার্ডের মহিলা মাদ্রাসা মাঠে স্থানীয় নেতাকর্মীদের সাথে তিনি মতবিনিময় করেন। আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল মুন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, পুরাতন লোহা ও প্লাস্টিক ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান। উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ওয়ার্ড আওয়ামী লীগের সহ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা মোজাইক ও টাইলস দোকান মালিক সমিতির নেতৃবৃন্দকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সকালে সমিতি কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি অমল কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক তাবারক হোসেনসহ কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করে জেলা মোজাইক ও টাইলস সাবঠিকাদার কল্যাণ সমিতি। এ সময় মোজাইক ও টাইলস সাবঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আলাউদ্দিন মিয়া ও সাধারণ সম্পাদক পলাস হোসেন, সহ সভাপতি মাসুদ হোসেন বাবু, শেখর কুমার দেবনাথ, শেখ মাসুম বিল্লাহ, শরিফ হোসেন, মেহেদী হাসান, আলাউদ্দিন মিয়া, ইমদাদুল হোসেন, বরকত আলী, রমজান হোসেন, হাফিজ হোসেন, শহর আলী, কুদ্দুস আলী, আশরাফুল হোসেন, হাবিবুর রহমান, মেহেদী হাসান সাগর, কোরবান আলী, আবুল আজাদ বাবুল, মুক্তাদিরুল হক তুষারসহ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সদর উপজেলার ছোট শেখহাটি মুন্সি বাঁশতলা এলাকায় রিকশা চালক কাম কসাই দিপু হোসেন (২৪) হত্যা মামলার প্রধান আসামি রাব্বি গতকাল আদালতে আত্মসর্মপণ করেছেন। একজন আইনজীবীর মাধ্যমে রাব্বি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাব্বি যশোর সদর উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়নের ছোট শেখহাটি গ্রামের বাসিন্দা। ২০ জানুয়ারি গভীর রাত ১ টার পর ওই স্থানে আসামি রাব্বি, আব্দুল আলীম, আসাদুল, হৃদয় তাজুসহ অজ্ঞাতনামা ৩/৪ জন পূর্বের শত্রুতার কারনে দিপু হোসেনকে নৃশংসভাবে হত্যা করে। গরুর মাংস কাটার ১ হাজার টাকা  চাওয়াকে কেন্দ্র করে রাব্বিসহ তার সহযোগীরা…

Read More

নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া উপজেলায় রেল লাইন প্রজেক্টের কাজে ব্যবহৃত প্রায় ১৪ টন চোরাই মালামালসহ উজ্জল শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল ভোর রাতের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকা থেকে চোরাই ট্রাক ভর্তি মালামালসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক উজ্জ্বল শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোর রাতের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকায় রেল প্রোজেক্টের চোরাইকৃত বিভিন্ন যন্ত্রাংশ একটি ট্রাকে (যশোর-১১-৩১৮৪ ) বোঝাই হচ্ছিল। এ সময় গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল চোরাই মালামাল বোঝাইকৃত ট্রাকটিসহ উজ্জ্বল শেখকে আটক  করে থানা হেফাজাতে নিয়ে আসে। এ বিষয়ে…

Read More

বাগেরহাট সংবাদদাতা বাগেরহাটের কচুয়ায় বিদ্যুতায়িত হয়ে ইউনিয়ন যুবদলের সভাপতি সাবেক ইউপি সদস্য মাহাতাব শেখের (৫২) মৃত্যু হয়েছে। রোববার গভীর রাতে বাড়ি থেকে উপজেলার ছিটাবাড়ী এলাকায় নিজের ঘেরে যাওয়ার পথে ইঁদুর নিধনের জন্য দেয়া তারে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। মাহাতাব শেখ উপজেলার ছিটাবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার ধোপাখালি ইউনিয়ন যুবদলের সভাপতি এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। এ বিষয়ে জানতে চাইলে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীন হোসেন বলেন, পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, বাড়ি থেকে বেশ দূরে বিদ্যুতায়িত হয়ে সাবেক ইউপি সদস্য মাহতাবের মৃত্যু হয়েছে। সেখানে প্রত্যক্ষদর্শী কেউ ছিল না। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো…

Read More

নিজেস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলার খাজুরা এলাকার উত্তর চাঁদপুর জাবেরের মোড়ে, খালিদ হাসান ইমরান নামে এক যুবককে বেধড়ক পিটিয়ে আহত করেছেন কতিপয় উঠতি সন্ত্রাসি। ইমরান ওই এলাকার লিটন বিশ্বাসের ছেলে, পেশায় একজন রাজ মিস্ত্রী। জাবেরের মোড় এলাকায় একটি বিল্ডিংয়ে সে নিয়মিত কাজ করে। কাজ শেষে বাড়ি ফিরে আসাপর পর বাড়িতে জরুরি কাজের জন্য একটি হাতুড়ির প্রয়োজনে বিকেলে জাবেরের মোড় এলাকায় ওই বিল্ডিংয়ে যাওয়ার পর দেখতে পান কিছু উচ্ছৃঙ্খল ছেলে একজনকে মারপিট করছে সেখানে ঢোকার পর তার উপরে তারা তেড়ে আসেন এবং দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন সে কোনমতে ওখান থেকে পালাতে সক্ষম হয় পরে পথচারিরা তাকে উদ্ধার করে…

Read More

কপিলমুনি প্রতিনিধি পাইকগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোছাল সরদার (৫৫) নামের মোটরচালিত ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালকসহ দুজন। গতকাল সকালে কয়রা-পাইকগাছা সড়কের ফ্যান্টাসি গার্ডেন অ্যান্ড পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতর ভাইপো নুর ইসলাম সরদার বাদী হয়ে চালকের নামে থানায় মামলা করেছেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের এলাকাবাসী পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাস্থল থেকে বাস জব্দ করে থানায় আনা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল-আমীন বলেন, খুলনাগামী যাত্রীবাহীবাস খুলনা মেট্রো-জ-১৪-২৭১৪ উপজেলার লস্কর ইউনিয়নের ইব্রাহীম গার্ডেনের সামনে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানের পেছনে ধাক্কা…

Read More

বাংলার ভোর ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভবন নির্মাণে বিল্ডিং কোড বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে মাঠ পর্যায়ের প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। একই সাথে রমজানকে সামনে রেখে যে কোনো ধরনের খাদ্য মজুদ ও ভেজালের বিরুদ্ধেও কঠোর হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, ‘বিল্ডিং কোড অনুসরণ করে সঠিকভাবে ভবন নির্মাণ করা হচ্ছে কিনা তা সবাইকে লক্ষ্য রাখতে হবে। শুধু সিটি করপোরেশন এলাকায় নয়, দেশের অন্যান্য স্থানেও এটি অনুসরণ করতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর কার্যালয়ের (পিএমও) শাপলা হলে জেলা প্রশাসকদের (ডিসি) চার দিনব্যাপী বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, স্থাপনা নির্মাণে যেন বিল্ডিং কোড…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা গতকাল দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলার শঙ্করপুর ইউনিয়নের রাজবাড়ী গ্রামে মরা গরুর মাংস বিক্রি কালে গরুর মালিক এবং কসাইদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং উদ্ধারকৃত মাংসগুলো মাটি চাপা দিয়ে নষ্ট করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে ঝিকরগাছা থানা এবং বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের রাজবাড়ী গ্রামের কামাল হোসেনের বাড়ি অভিযান চালায়। এ সময় কামাল হোসেন (৩৮) জানান, মৃত প্রায় একটি গরু জবাই করে কসাইদের কাছে বিক্রি করে দিয়েছি। ক্রেতাগণ সাত মাইল বাজারের কসাই শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের নাজমুল হোসেন (৩৮), সাজু আহমেদ (৩৪) এবং শামীম হোসেন (২৪)। তারা মরা গরুর মাংস…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা আগুনে পুড়লো সাবিনা বেগমের (৪০) ছোট্ট সংসার। আগুনের লেলিহান শিখায় পুড়েছে তার জীবিকা। চোখে-মুখে দুশ্চিন্তার বলিরেখা। আগুনে তার দুটি গরু, একটি ছাগল, খাট-তোশক, চাল-ডাল, হাঁড়িপাতিল সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। রোববার ভোররাতে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের জাফরনগর মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন সাবিনা বেগম ও তার বড় সন্তান সজীব হোসেন (২১)। সজীব হোসেন জানান, দুই আড়াই বছর আগে জাফনগর মাঠপাড়ায় তারা বাড়িটি করেন। ছোট্ট এই ঘরে ছাউনিতে টালি আর কাঠের বেড়া। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গতকাল ভোর ৪টার দিকে…

Read More