Author: banglarbhore

রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রন্তেশ্বাপুর গ্রামের সরকারপাড়া ও নেংগুড়াহাটের বিশিষ্ট ধান ব্যবসায়ী তৃপ্তি সরকার গতকাল ভোররাত্রে নিজ বাসভবনে পরলোক গমন করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সদা হাস্যোজ্জ্বল তৃপ্তি সরকার অত্যন্ত বিনয়ী এবং বিশ্বস্ত ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তার শেষকৃত্য রাজগঞ্জ ঝাঁপা বাঁওড় শ্মশানে সম্পন্ন হয়।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছায় পারিবারিক তুচ্ছ ঘটনায় ছোটভাই, মা ও বাবার মারপিটে রেজাউল ইসলাম ওরফে সাইমন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টায় নিজ বাড়িতে মারপিটের ঘটনা ঘটে। পরে বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত অবস্থায় রেজাউলকে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। নিহত রেজাউল উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর ঢাকাপাড়া গ্রামের আয়তাল হকের ছেলে। নিহতের দেড় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের বাবা আয়তাল হক, মা সালেহা বেগম ও ছোটভাই ইসরাফিলকে আটক করেছে পুলিশ। নিহতের স্ত্রী সুমি খাতুন এবং রেজাউলের চাচা আয়নাল হক জানান, সোমবার সকাল ৭টার…

Read More

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর যশোরের কেশবপুর উপজেলার অজপাড়াগাঁয়ের একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। তিন দশকের বিদ্যালয়টি খেলায় নৈপূণ্য দেখিয়ে সুনাম কুড়িয়েছে। এখানকার অনেক ছাত্রী জাতীয় দলের হয়ে খেলে তাক লাগিয়েছেন। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ২৩০, শিক্ষক ১৫ জন। প্রতিষ্ঠার পর থেকে খালিকা বিদ্যালয়টিতে খেলাধুলার চর্চা শুরু হয়। ২০১২ সালে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো খেলাধুলার প্রতিযোগিতায় অংশ নেয়। ওই বছর আন্তবিদ্যালয় প্রতিযোগিতায় উচ্চলাফ ও দীর্ঘলাফে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় তারা। এরপর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। তবে বিভাগীয় পর্যায়ে গিয়ে তারা উচ্চলাফ ও দীর্ঘলাফে তৃতীয় স্থান পায়। এরপর সবাই যেন নড়েচড়ে বসে। জোরেশোরে শুরু…

Read More

বাংলার ভোর ডেস্ক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বাংলাদেশের ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগইন করতে পারছেন না। এমনকি ফেসবুকে সক্রিয় থাকা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে। একই সঙ্গে বিশ্বজুড়ে ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। বিভিন্ন গণমাধ্যম থেকে কর্মীরা ঢাকা পোস্টকে জানিয়েছেন তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না। ঢাকা পোস্টের কর্মীরাও ফেসবুক লগইন করতে পারছেন না বলে জানান। সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী…

Read More

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন যশোরের কেশবপুরের কৃতি সন্তান পুলিশ কর্মকর্তা আবির সিদ্দিকী শুভ্র। মঙ্গলবার পুলিশ লাইন্স মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি পুলিশ পদক পরিয়ে দেন। বীরত্ব, সততা ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এ পদকে ভূষিত হন। বর্তমানে আবির সিদ্দিকী শুভ্র পুলিশ হেডকোয়াটার্সে অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২০ সালে তিনি পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ ‘আইজিপি’ পদক লাভ করেন। আবির সিদ্দিকী শুভ্র কেশবপুর উপজেলাপাড়ার যশোর বারের সিনিয়র আইনজীবী আবু বক্কর সিদ্দিকীর একমাত্র ছেলে। তিনি ২০১৪ সালে ৩৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

Read More

কেশবপুর প্রতিনিধি যশোরের কেশবপুরের ভালুকঘর মাদ্রাসায় গোপনে নিয়োগ বন্ধে এবার আদালতে দ্বারস্থ হয়েছেন গভর্নিংবডির দাতা সদস্য ইব্রাহীম হোসেন মোল্যা। তিনি কমিটির সভাপতি এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করেছেন। বৃহস্পতিবার যশোর সহকারী জজ আদালতে মামলাটি করলে বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে সমন জারি করেছেন। মামলার বাদী ইব্রাহীম হোসেন মোল্যা জানান, তিনি বিভিন্ন মাধ্যমে জান্তে পেরেছেন মোটা অর্থ বাণিজ্য করার জন্য সভাপতি ও তার তলপিবাহকরা তৎপরতা অব্যাহত রেখেছেন। যে কোন দিন তারা নিয়োগ বোর্ড করবে এমন আভাস পাওয়ার পর তিনি আদালতের স্মরণাপন্ন হয়েছেন। মামলায় তিনি উল্লেখ করেছেন গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে সৎ যোগ্য চাকরি প্রত্যাশিরা ক্ষতিগ্রস্থ হবেন।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মাংস ব্যবসায়ী দিপু হোসেন হত্যা মামলার আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। সোমবার অভিযুক্ত রাব্বি আদালতে আত্মসর্মপন করেন। একজন আইনজীবীর মাধ্যমে রাব্বি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এর আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাব্বি যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ছোট শেখহাটি গ্রামের ইসলামের ছেলে। জানা যায়, গত ২০ জানুয়ারি গভীর রাতে রাব্বি, আব্দুল আলীম, আসাদুল, হৃদয় তাজুসহ অজ্ঞাতনামা ৩/৪জন পূর্বের শত্রুতার কারণে দিপু হোসেনকে নৃশংসভাবে হত্যা করে। গরুর মাংস কাটার এক হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে রাব্বিসহ তার সহযোগীরা রিকশা চালক কাম কসাই দিপুকে ধারালো অস্ত্র দিয়ে…

Read More

মণিরামপুর সংবাদদাতা নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলায় মণিরামপুর বিএনপির ৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল যশোর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক শেখ নাজমুল হুসাইন আসামিদের আবেদন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন। আসামিরা হলেন, মণিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, থানা বিএনপির সদস্য ও মণিরামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান নিস্তার ফারুক, ঝাঁপা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলাউদ্দীন, কাশিমনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক, দূর্বডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান, ইত্যা ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজান আলী, কাশিমনগর ইউনিয়ন বিএনপির সদস্য মাষ্টার শহিদুল ইসলাম ও মণিরামপুর থানা ছাত্রদলের আহবায়ক ওলিয়ার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের হুদা মেমোরিয়াল স্কুলে ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উত্তাল মার্চে ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় অংশ নিয়ে বীর মুক্তিযোদ্ধা শিশুটিকে ঘিরে কৌতুহল ছিল প্রতিযোগিতা দেখতে আসা সকলের। প্রতিযোগিতায় অংশ নেয় স্কুলের প্রায় ২০/২৫ জন শিক্ষার্থী। গতকাল বিকেলে স্কুল-মাঠে উঠে আসে স্থানীয় ও জাতীয় বিষয় তথা গোটা ‘বাংলাদেশ’। এতো শুধু নিছক বিনোদন প্রদান বা পুরষ্কার জেতা নয়, শিশু-কচিকাঁচাদের বিভিন্ন চরিত্রে সেজে ওঠার মাধ্যমে ভবিষ্যতে প্রধানমন্ত্রী, রাজনৈতিক ব্যক্তি, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, শিক্ষক, প্রফেসর, সাংবাদিক, ইসলামিক স্কলার, সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হওয়ার স্বপ্ন দেখার সূচনা। ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, চল সবাই মাঠে চল, বিদ্যালয়ে আসবে যারা সুখী জীবন গড়বে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে চয়ন দাস হত্যা মামলায় পিতা-পুত্রসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল ওই দুইজনকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছেন তদন্ত কর্মকর্তা। আসামিরা হলো, সদর উপজেলার সানতলা গ্রামের দাসপাড়ার গনেশ দাস ও তার ছেলে সবুজ কুমার দাস। মামলায় জানা গেছে, সদর উপজেলার চুড়ামনকাটি দাসপাড়ার চয়ন দাস গত ২৩ ফেব্রুয়ারি একই এলাকায় নামযজ্ঞানুষ্ঠান দেখতে যায়। সেখানে একই এলাকার আটক দুই আসামিসহ আরো কয়েকজনের সাথে চয়ন দাসের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জের ধরে আসামিরা চয়নকে খুন জখমের হুমকি দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করা হলেও আসামিরা মেনে নেয়নি। ২৪ ফেব্রুয়ারি রাত ১টার দিকে আবার…

Read More