Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক
  • দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  • যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুর ভালুকঘর মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য : আদালতে মামলা

banglarbhoreBy banglarbhoreMarch 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুরের ভালুকঘর মাদ্রাসায় গোপনে নিয়োগ বন্ধে এবার আদালতে দ্বারস্থ হয়েছেন গভর্নিংবডির দাতা সদস্য ইব্রাহীম হোসেন মোল্যা। তিনি কমিটির সভাপতি এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করেছেন। বৃহস্পতিবার যশোর সহকারী জজ আদালতে মামলাটি করলে বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে সমন জারি করেছেন।

মামলার বাদী ইব্রাহীম হোসেন মোল্যা জানান, তিনি বিভিন্ন মাধ্যমে জান্তে পেরেছেন মোটা অর্থ বাণিজ্য করার জন্য সভাপতি ও তার তলপিবাহকরা তৎপরতা অব্যাহত রেখেছেন। যে কোন দিন তারা নিয়োগ বোর্ড করবে এমন আভাস পাওয়ার পর তিনি আদালতের স্মরণাপন্ন হয়েছেন।

মামলায় তিনি উল্লেখ করেছেন গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে সৎ যোগ্য চাকরি প্রত্যাশিরা ক্ষতিগ্রস্থ হবেন। অবৈধ প্রক্রিয়ায় অযোগ্য লোকদের নিয়োগ দিলে প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্থ হবে।

মামলায় ইব্রাহীম হোসেন ইসলামী আরবি বিশ্ববিদ্যায় থেকে ২৪/০৮/২০২৩ তারিখে জারিকৃত ১১৫৯৬ নং স্মারক সন্বলিত চিঠির শর্ত ভঙ্গ করায় গভর্নিংবডি বাতিলের দাবি জানিয়েছেন। তার দাবি কমিটির সভাপতিসহ ৫ জন সদস্য অবৈধ এবং তারা দুর্নীতিসহ নানা অপকর্মে জড়িত।

ইব্রাহীম হোসেন জানান, তার উপস্থিতিতে গভর্নিং বডির সর্বশেষ সভায় প্রতিষ্ঠানের সকল শূন্যপদে একসাথে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়েছিল। পরে জানলাম উপাধ্যক্ষ পদ বাদ রেখে কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ বাদ রেখে কেন কর্মচারী নিয়োগ দেয়া হচ্ছে জানতে চাইলে সভাপতি তার কোন উত্তর দেননি।

মামলার বিষয়ে আইনজীবী আনসার আলী জানান, ইব্রাহীম হোসেনের মামলাটি আদালত আমলে নেয়ার পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কোন সুযোগ নেই। যেহেতু বিষয়টি বিরোধপূর্ণ এবং অভিযোগকারী ওই কমিটির দাতা সদস্য যা আদালত আমলে নিয়েছে। সেহেতু আদালতের পরবর্তী সিদ্ধান্ত পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। তা না মানলে তারা আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হবেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক

    September 2, 2026

    দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত

    September 2, 2026

    যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.