Author: banglarbhore

নড়াইল প্রতিনিধি অন্যের জমিতে দিনমজুরের কাজ করেন দরিদ্র কৃষক শিবু সেন। স্বল্প আয়ের সংসারে সন্তানদের উচ্চশিক্ষিত করে গড়ে তোলার স্বপ্ন বুনছিলেন তিনি; কিন্তু দারিদ্র্য সেই স্বপ্নপূরণে অনিশ্চয়তা তৈরি করেছে। পাবনা সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন দরিদ্র পরিবারের সন্তান শান্তা সেন। এতে খুশি হওয়ার কথা থাকলেও তার মুখে হাসি নেই। কারণ তার পড়াশোনার খরচ কিভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। অর্থের অভাবে তার মেডিকেলে পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়েছে। মেয়ের চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তার বাবা-মা। নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মিতনা গ্রামের দরিদ্র কৃষক শিবু সেন ও শিবানী সেনের এক ছেলে এক মেয়ে নিয়ে ছোট পরিবার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের বড় হৈবতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল জয়তী সোসাইটি যশোর পরিচালিত বারীনগর শাখার আয়োজনে ৬৩ জন রোগীর ফিজিওথেরাপি ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন হৈবতপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদ, সহকারী শিক্ষক শাহজাহান আলী, স্বপ্না রাণী, ফারহানা সুলতানা, সুলতানা মুস্তারিন ও সোনিয়া খাতুন। জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার-১ রোকনুজ্জামান, এমআইএস কর্মকর্তা উদয় শংকর দত্ত, ইউনিট ম্যানেজার বিধান কুমার, আসাদুল ইসলাম, কর্মসূচি সংগঠক শাহিনুর পারভীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার-২ হারুন অর রশিদ। ক্যাম্পে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে নিজ নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মান্নান শিকদার (৪০) নামে এক প্রবাসীর শরীর ঝলসে গেছে। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজের নিয়ে যাওয়া হয়েছে। আহত আব্দুল মান্নান শিকদারের ছেলে রফিক শিকদার জানিয়েছেন, গতকাল বিকেলে নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলায় দেয়ালে পানি দিতে ওঠেন। এ সময় অসাবধানতার কারণে বিদ্যুতের তারে স্পর্শ হয়। তখন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীর ঝলসে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদ তাকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে আলাদা কয়েকটি অভিযানে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দেড় কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য রাখার অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, যশোরের মণিরামপুর উপজেলার বাকোশপোল গ্রামে বর্তমানে যশোর শহরের রেলগেট কলাবাগান পাড়া মসলেম মিয়ার বাড়ির ভাড়াটিয়া খড়কি কলাবাগান এলাকার রুপা বেগম ওরফে রানী, যশোর সদর উপজেলার মানিকদিহি গ্রামের মিম খাতুন ও নতুন উপশহর ট্রাক স্ট্যান্ড বস্তি পার্ক এলাকার ছানি হোসেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে আলাদা তিনটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। সদর পুলিশ ফাঁড়ির পুলিশ গত সোমবার ৪ মার্চ বিকেল সাড়ে উপশহর টিএণ্ডটি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে সার্বিক নিরাপত্তা দিতে প্রস্তুত যশোরের পুলিশ প্রশাসন। এ উপলক্ষে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যশোরের শহর ও শহরতলীর ৪১ টি বিভিন্ন ব্যাংক শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের নিয়ে গতকাল বেলা ১১ টায় এক মতবিনিময় যশোর কোতোয়ালি থানায় অফিসার ইনচার্জের রুমে অনুষ্ঠিত হয়। যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যশোরে অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেলের জুয়েল ইমরান। প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান ৪১ টি ব্যাংকের কর্মকর্তা ও ব্যবস্থাপকদের উদ্দেশ্যে বলেন, আসছে রমজান ও ঈদে ব্যাংকিং সেবায় যাতে কোন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক অমর একুশে বইমেলা ২০২৪-এ সর্বকনিষ্ঠ লেখক সানজারিন এলিনর তার ‘সানজারিনের উপকথা’ গল্পগ্রন্থের জন্য সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর থেকে ‘শিশুসাহিত্যে সম্মাননা স্মারক ২০২৪’ লাভ করেন। গত সোমবার দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত ‘সানজারিনের উপকথা’ পরিচিতিকরণ অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার শিশুসাহিত্যিক সানজারিন এলিনরের হাতে ‘শিশুসাহিত্যে সম্মাননা স্মারক ২০২৪’ ও নগদ অর্থ তুলে দিলেন। তিনি এ ক্ষুদে লেখকের বইয়ে শুভেচ্ছা বাণী লিপিবদ্ধ করেন ও শুভাশিস জানান। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি উপস্থিত সকলকে শিশুদের বিষয়ে অধিক মনোযোগী হওয়ার ও আহ্বান জানান এবং তাদের সৃষ্টিকে উৎসাহিত করার ও গুরুত্ব দেয়ার কথা বলেন। একই সাথে তিনি দীর্ঘক্ষণ প্রশংসা করেন এ ক্ষুদে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা উপজেলায় অভিযান পরিচালনা করে ৩৪ পিস চোরাই মোবাইলসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটক আসামিরা হলেন, শার্শা উপজেলার উত্তর বরুজবাগান গ্রামের ইমরান হোসেন (৩৭) ও রাহাত আলী মুবিন সিয়াম (২০)। ডিবি পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে কাজীরবেড় গ্রামের আফজাল সুপার মার্কেট রেলগেট বাজারে ইমরান টেলিকম নামক মোবাইলের দোকান থেকে ও একই দিন সন্ধ্যায় যশোর শার্শা উপজেলার নাভারন ব্যাংক মার্কেটস্থ প্রাইম টেলিকম এন্ড ইলেক্ট্রনিক্স নামক মোবাইলের দোকান থেকে মোট ৩৪ পিস চোরাই মোবাইলসহ তাদের আটক করা হয়। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, এ ঘটনায় শার্শা থানায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক খাবার খেয়ে বিল না দিয়ে শহরের মুজিব সড়কের মিউজিক ক্যাফে রেস্টুরেন্টে ভাংচুরের চেষ্টা ও কর্মচারিদের মারপিটের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনার পর পুলিশের জরুরি সেবার মাধ্যমে খবর পেয়ে পুলিশ প্রতিষ্ঠানে পৌছে সন্ত্রাসী তিন যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, শহরের পোস্ট অফিসপাড়ার মাহাবুব হাসান ওরফে হৃদয়, ঘোপ নওয়াপাড়া রোডের ইমাম আজম ওরফে শুভ ও বেজপাড়া নতুন বাজার এলাকার নাইমুর রহমান ওরফে নাইম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গতকাল দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। মারপিট ও ভাংচুরের ঘটনায় যশোর শহরের আরএন রোড এলাকার মেহেদী হাসান কোতয়ালি থানায় সোমবার গভীর রাতে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে রেইজ প্রকল্পের আওতায় ম্যাকানাইজড এগ্রিকালচারাল ফার্মিং উদ্যোগ পরিদর্শন করেছে বিশ্বব্যাংক প্রতিনিধি দল। মঙ্গলবার এ প্রকল্প পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় করেন বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সদস্যরা। বিশ্বব্যাংক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে রেইজ প্রকল্পটি বাস্তবায়ন করছে রুরাল রিকন্সট্রাকশন (আরআরএফ)। অভিজ্ঞতা বিনিময় সভা ও প্রকল্প পরিদর্শনে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কািন্ট্র ডিরেক্টর বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ সেক, বিশ্বব্যাংকের সামাজিক সুরক্ষা এবং চাকরির বৈশ্বিক অনুশীলন বিভাগের প্রাকটিক্যাল ম্যানেজার Cem Mete, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) রেইজ প্রকল্পের মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও প্রকল্প সমন্বয়কারী, দিলীপ কুমার চক্রবর্তী, উপ-প্রকল্প সমন্বয়কারী গোলাম জিলানী, প্রোগ্রাম ম্যানেজার কাজী মশরুর-উল আলম ও সোস্যাল ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট দেওয়ান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিশ্বব্যাংকের দল যশোরে পরিদর্শন করেছে। মঙ্গলবার বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আওতাধীন যশোর ওয়েল ফেয়ার সেন্টার পরিদর্শন করে প্রতিনিধি দল। পরিদর্শনকালে তারা ফিরে আসা অভিবাসী শ্রমিকদের সঙ্গে কথা বলেন। একই সাথে ওয়েল ফেয়ার সেন্টারের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ সেক (Abdoulaye Seck) বলেন, তারা প্রত্যাবাসনকারীদের জন্য সহায়তা অব্যাহত রাখবেন। বিভিন্ন দেশে ফিরে আসা ব্যক্তির তিক্ত অভিজ্ঞতার জন্য তারা হতবাক। ওয়েল ফেয়ার সেন্টারের প্রকল্পের কার্যক্রমে তারা সন্তুষ্ট। এ সময় উপস্থিত ছিলেন বিশ^ব্যাংকের সামাজিক সুরক্ষা এবং চাকরির বৈশ্বিক অনুশীলন বিভাগের প্রাকটিক্যাল ম্যানেজার Cem Mete, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আরএআইএসই (RAISE) প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম…

Read More