Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিশুসাহিত্যে সম্মাননা স্মারক পেলেন শিশুসাহিত্যিক সানজারিন এলিনর

banglarbhoreBy banglarbhoreMarch 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

অমর একুশে বইমেলা ২০২৪-এ সর্বকনিষ্ঠ লেখক সানজারিন এলিনর তার ‘সানজারিনের উপকথা’ গল্পগ্রন্থের জন্য সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর থেকে ‘শিশুসাহিত্যে সম্মাননা স্মারক ২০২৪’ লাভ করেন।

গত সোমবার দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত ‘সানজারিনের উপকথা’ পরিচিতিকরণ অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার শিশুসাহিত্যিক সানজারিন এলিনরের হাতে ‘শিশুসাহিত্যে সম্মাননা স্মারক ২০২৪’ ও নগদ অর্থ তুলে দিলেন। তিনি এ ক্ষুদে লেখকের বইয়ে শুভেচ্ছা বাণী লিপিবদ্ধ করেন ও শুভাশিস জানান। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি উপস্থিত সকলকে শিশুদের বিষয়ে অধিক মনোযোগী হওয়ার ও আহ্বান জানান এবং তাদের সৃষ্টিকে উৎসাহিত করার ও গুরুত্ব দেয়ার কথা বলেন। একই সাথে তিনি দীর্ঘক্ষণ প্রশংসা করেন এ ক্ষুদে লেখকের গল্পপ্রতিভা নিয়ে। তার মধ্যে ভবিষ্যতের একজন বড় লেখকের প্রতিচ্ছবি দেখেছেন তিনি। তিনি বই থেকে কিছু অংশ পাঠ করে শোনান, শিহরিত হন এবং মুগ্ধতা প্রকাশ করেন। এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপকবৃন্দ ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ শিশুসাহিত্যিকের বইয়ের প্রশংসা এবং শুভকামনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, সানজারিনের উপকথা বইটি করোনা মহামারিকালীন ও পরবর্তী সময়ে লকডাউন ও কোয়ারেনটাইনে গৃহবন্দি এক শিশুর ক্রমাগত বলে যাওয়া গল্পের সমাহার ঘটেছে। শিশুমনের অনুভূতি ও কল্পনার অনন্য সমন্বয় ঘটেছে এ গল্পে। সানজারিন এলিনরের বাবা যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহ্জাহান কবীর সানজারিনের জন্য সকলের নিকট শুভকামনা প্রার্থনা করেছেন এবং বইটি শিশুদের পড়াবার জন্য অনুরোধ করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.