Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
  • লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ
  • মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা
  • আনসার সদস্যের চেষ্টায় পথহারা রিফাত ফিরে পেল পরিবার
  • বাম্পার ফলন : শার্শায় পাটের দামে খুশি চাষি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মেডিকেলে ভর্তি হয়েও অনিশ্চয়তায় শান্তা!

banglarbhoreBy banglarbhoreMarch 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল প্রতিনিধি
অন্যের জমিতে দিনমজুরের কাজ করেন দরিদ্র কৃষক শিবু সেন। স্বল্প আয়ের সংসারে সন্তানদের উচ্চশিক্ষিত করে গড়ে তোলার স্বপ্ন বুনছিলেন তিনি; কিন্তু দারিদ্র্য সেই স্বপ্নপূরণে অনিশ্চয়তা তৈরি করেছে। পাবনা সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন দরিদ্র পরিবারের সন্তান শান্তা সেন। এতে খুশি হওয়ার কথা থাকলেও তার মুখে হাসি নেই। কারণ তার পড়াশোনার খরচ কিভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। অর্থের অভাবে তার মেডিকেলে পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়েছে। মেয়ের চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তার বাবা-মা। নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মিতনা গ্রামের দরিদ্র কৃষক শিবু সেন ও শিবানী সেনের এক ছেলে এক মেয়ে নিয়ে ছোট পরিবার তাদের। একমাত্র ছেলে সমিরণ নড়াইল ভিক্টোরিয়া কলেজে স্নাতক (সম্মান) পড়ছেন। শান্তা এসএসসিতে সদর উপজেলার চাঁচড়া নাছেল উদ্দিন বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এবং এইচএসসিতে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এ বছর পাবনা সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। শিবানী সেন গ্রামের বিভিন্ন বাড়ি থেকে গরুর দুধ সংগ্রহ করে প্রতিদিন প্রায় ১২ কিলোমিটার পথ অতিক্রম করে নড়াইল শহরে গিয়ে বিক্রি করেন। ছেলে সমিরণ ও কন্যা শান্তাকে লেখাপড়া শেখাতে গিয়ে বাবার একমাত্র সম্বল ২৫ শতাংশ ফসলি জমি চার বছর আগেই বিক্রি করে দিয়েছেন। বাকি শুধু বসতভিটার মাত্র ৫ শতাংশ জমি অবশিষ্টাংশ আছে। এখন স্বামী-স্ত্রীর উভয়ের আয়ে টেনেটুনে চলছে সংসার। এর ওপর শান্তা প্রথমে মেডিকেলে ভর্তি হবার কোনো অর্থ ছিল না। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করলেও এখন বাকি শিক্ষাজীবন ভালোভাবে সম্পন্ন করার উপায় খুঁজে পাচ্ছেন না তারা। মেয়ের চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণে অর্থই বড় বাধা, ভেবে কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা।শিবু সেন বলেন, আমরা গরিব মানুষ, এত টাকা খরচ করে মেয়েকে কিভাবে পড়াব? দুজনে আয় রোজগার করে যা পাই, তা দিয়েই সংসার চালানোই কষ্ট হয়ে পড়ে। ভাগ্যের ওপর সব ছেড়ে দিয়েছি। আমাদের সামর্থ্য না থাকা সত্ত্বেও বড় আশা নিয়ে সবার সহযোগিতায় মেডিকেলে ভর্তি করিয়েছি। এখন তো অন্ধকার দেখছি। সবার প্রতি অনুরোধ, আপনারা একটু সহযোগিতা করেন। আমার মেয়েটার স্বপ্ন ভাঙতে দিয়েন না। মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর শুভেচ্ছায় সিক্ত হলেও আর্থিক সংকটে পড়াশোনা বন্ধের শঙ্কায় শান্তা সেন। তিনি বলেন, আমার ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল চিকিৎসক হবার। সেই স্বপ্নপূরণের পথে একটি ধাপ এগিয়েছি। এখন তো সাহায্য না পেলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে। বাবা-মা ও অন্যরা কষ্ট করে ভর্তি করাইছে, এখন যদি টাকার জন্য পড়তে না পারি, তাহলে সবার স্বপ্ন ভেঙে যাবে। আমার জীবনটাই শেষ হয়ে যাবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন

    September 14, 2026

    শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

    September 14, 2026

    প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.