নড়াইল প্রতিনিধি নড়াইলের নড়াগাতী থানার চাপাইলে চলন্ত ট্রলি থেকে পড়ে আকাশ শিকদার (১৫) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে চাপাইল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ জেলার কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চরমধুপুর গ্রামের আমিনুর শিকদারের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বাগুডাগা গ্রামে গড়ে ওঠা শফিকুল ইসলামের এসএসবি ইটভাটার ট্রলির শ্রমিক আকাশ। সকালে ভাট থেকে ইট নিয়ে গোপালগঞ্জে নামিয়ে ভাটায় ফেরত আসছিল তারা। পথে চাপাইল ব্রিজ থেকে নিচে নামার সময় চালত ব্রেক করলে আকাশ ট্রলির ওপর থেকে ছিটকে নিচে পড়ে যায়। এ সময় ট্রলিচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নড়াগাতী থানার পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দিন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত…
Author: banglarbhore
অভয়নগর (যশোর) প্রতিনিধি যশোরের অভয়নগরে কলেজ শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়েছে। শনিবার দিনব্যাপি সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পল্লী মঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খায়রুল বাশারকে সভাপতি ও গাবখালী মাগুরা ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক সেলিম হোসেনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতিত্বে বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়। কমিটির অন্যন্যরা হলেন অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক কমলেশ ঢালী, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক পলাশ হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখর দেবনাথ, দপ্তর সম্পাদক জুলফিকার…
বাংলার ভোর প্রতিবেদক রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা পেলেন যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান। শেখ মো. মনিরুজ্জামান তার পেশাগত দায়িত্ব পালনে মামলার রহস্য উদঘাটন, পুলিশি সেবা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি পিপিএম সেবা পদকে ভূষিত হন। পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক তাকে পরিয়ে দেন। ওসি শেখ মো. মনিরুজ্জামান খুলনা জেলার রুপসা উপজেলার বাসিন্দা। তিনি পুলিশ বাহিনীতে সাব-ইনন্সপেক্টর হিসেবে যোগদান করেন। বিশেষ কাজের অবদানে এর আগে তিনি দু’বার আইজিপি মেডেল পেয়েছেন। শেখ মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, সততা নিষ্ঠা কর্তব্য ও উত্তম পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে আমি…
শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে ও লিডার্সের সহযোগিতায় শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনে সৃষ্ট বিভিন্ন সংকটে ক্ষতিগ্রস্থ জনগণের জীবন-জীবিকা উন্নয়নের লক্ষ্যে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপকূলীয় এলাকা পরিদর্শন শেষে বিকেল ৪ টায় শ্যামনগর প্রেসক্লাবে কর্তব্যরত সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সদস্য নিত্যানন্দ সরকার। আরও বক্তব্য রাখেন সদস্য ইদ্রিস আলী, জেলা নাগরিক কমিটির আহবায়ক শেখ আজাদ হোসেন বেল্লাল, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ও ফোরামের সদস্য আলী নুর খান বাবলু, ফোরামের সদস্য শেখ মো. ওবায়দুস সুলতান…
সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাতক্ষীরা হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন’র ম্যানেজারকে ঘুষ দিয়েও ঋণ না পেয়ে মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মাননা প্রত্যাখান করে সংবাদ সম্মেলন করেছেন এক বীরমুক্তিযোদ্ধা। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলারোয়ার গয়ড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা শহরের বিনেরপোতা বিসিকে একটি তার কাটার কারখানা করেছিলাম। সে সময় বিসিক ঋণ দিয়েছিল সাড়ে ৬ লাখ টাকা। অর্থের অভাবে কারখানা চালাতে না পারায় জোরপূর্বক আমার কাছ থেকে ১০ লাখ টাকা আদায় করে বিসিক। এ জন্য আমার জমি বিক্রি করে তাদের ঋণ পরিশোধ করি। এছাড়া গোপিনাথপুরের আমার নামীয় আরো ৫শতক…
কালীগঞ্জ প্রতিনিধি ঝিনাইদহে কালীগঞ্জ কৃষি ব্যাংক অফিস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (রোববার) বিকেল সাড়ে চারটার দিকে শহরের ভূষণ স্কুল সড়কে মনোরঞ্জন সাহার ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে সোমা ব্যানার্জি (৩৫) নামে এক স্কুল শিক্ষিকা গুরুতর আহত হয়েছেন। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ ও আহত শিক্ষিকাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। আগুনে কৃষি ব্যাংকেকর কোন ক্ষতি হয়নি। প্রত্যক্ষদর্শী ও ভবনের ৪র্থ তলার ভাড়াটিয়া সুব্রত ব্যানার্জি জানান, বিকেলে ভবনটির নিচতলায় সিঁড়ি রুমে জেনারেটর শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে…
কেশবপুর প্রতিনিধি যশোরের কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরার দেবহাটা উপজেলার ‘রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে’ ওই আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। এ বিনোকেন্দ্রটি ‘মিনি সুন্দরবন’ নামে পরিচিত। আনন্দ ভ্রমণে অংশ নেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম স¤পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া স¤পাদক শেখ শাহীন, নির্বাহী সদস্য মেহেদী হাসান জাহিদ, মোল্যা আব্দুস সাত্তার, শাহীনুর ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুল করিম, সদস্য নূরুল ইসলাম খান, আব্দুস সালাম, সিদ্দিকুর রহমান, তন্ময় মিত্র বাপী, রুহুল আমীন খান, আব্দুল মোমিন, রাবেয়া ইকবাল, এহসানুল হোসেন তাইফুর, আয়ুব…
বেনাপোল সংবাদদাতা যশোরের বেনাপোল পোর্ট থানার শিকড়ি গ্রামের কিশোরীকে বেড়ানোর কথা বলে পাশের গ্রাম রাজাপুর নিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। মামলার কয়েক ঘণ্টার মধ্যে আজ (রোববার) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের হানেফ আলীর ছেলে মো. আসাদ (২০) এবং একই এলাকার হাসানুর রহমানের ছেলে আশানুর রহমান আশা (২৪)। ভুক্তভোগগীর স্বজনরা জানান, গত ১ মার্চ সকালে ওই কিশোরী বেনাপোল পোর্টথানার শিকড়ি গ্রামে ওয়াজ মাহফিল শোনার জন্য বোনের বাড়ি খড়িডাংগা বেড়াতে যায়। ওই দিন মাহফিল চলাকালীন রাত সাড়ে ৮টার সময় সে চুড়ি এবং মালা কেনার জন্য দোকানে গেলে দূর সম্পর্কের আত্মীয় আসাদ ও…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়ায় ক্যারাম খেলা নিয়ে বিতর্কের জেরে রিয়াজুল ইসলাম (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বাঘারপাড়া কৃষ্ণনগর পশ্চিমপাড়া বিল্লালের চায়ের দোকানে। তিনি ওই এলাকার বাসিন্দা। আহত রিয়াজুল বলেন, ক্যারাম খেলা নিয়ে বিতর্কের জেরে একই এলাকার সুমন মন্ডলের সার্থে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার পেটে ডিপ ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
গ্রাহকদের অধিকতর আধুনিক ব্যাংকিংসেবা প্রদানের প্রয়াসে রাষ্ট্রয়াত্ব রূপালী ব্যাংক পিএলসি যশোর কর্পোরেট শাখা (সাবেক এম.কে.রোড কর্পোরেট শাখা) এখন আরও বর্ধিত কলেবরে নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। আজ (রোববার) যশোর শহরের ১৬৩, বি.কে.রোডে (এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজের সামনে) ঠিকানায় আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত কর্পোরেট শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়। রুপালী ব্যাংকের খুলনা বিভাগের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান তাজ উদ্দীন আহম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শাখার যাত্রার উদ্বোধন করেন। রুপালী ব্যাংকের যশোর জোনের উপ- মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার প্রকাশ কুমার সাহা সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি জেনারেল ম্যানেজার’স অফিস যশোরের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল কবীর ও দৈনিক গ্রামের কাগজ পত্রিকার…
