Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন
  • যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল
  • শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক
  • কেশবপুরে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি মোক্তার আলী, টেকসই সমাধানের আশ্বাস
  • বেনাপোল বন্দরের শেডে মিলল নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় প্রসাধনী ও শাড়ি
  • মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ড্রেন নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৩, ২০২৪

মাহফিলে যেয়ে ধর্ষণের শিকার কিশোরী : গ্রেপ্তার ২

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা

যশোরের বেনাপোল পোর্ট থানার শিকড়ি গ্রামের কিশোরীকে বেড়ানোর কথা বলে পাশের গ্রাম রাজাপুর নিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। মামলার কয়েক ঘণ্টার মধ্যে আজ (রোববার) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলো বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের হানেফ আলীর ছেলে মো. আসাদ (২০) এবং একই এলাকার হাসানুর রহমানের ছেলে আশানুর রহমান আশা (২৪)।

ভুক্তভোগগীর স্বজনরা জানান, গত ১ মার্চ সকালে ওই কিশোরী বেনাপোল পোর্টথানার শিকড়ি গ্রামে ওয়াজ মাহফিল শোনার জন্য বোনের বাড়ি খড়িডাংগা বেড়াতে যায়। ওই দিন মাহফিল চলাকালীন রাত সাড়ে ৮টার সময় সে চুড়ি এবং মালা কেনার জন্য দোকানে গেলে দূর সম্পর্কের আত্মীয় আসাদ ও তার বন্ধু আশানুরের সাথে দেখা হয়। এসময় মাহফিল চত্বরে তারা ফুচকা খাওয়া এবং ঘোরাঘুরি করে। একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে আসাদ ফুসলিয়ে কিশোরীকে বেড়াতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে করে তার বন্ধু আশানুর রহমানের বাড়িতে নিয়ে আসে। এ সময় বাড়িতে কোন লোকজন না থাকায় ভয় পেয়ে ওই কিশোরী চলে আসতে চাইলে আসাদ জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করে।

পরবর্তীতে রাত ৩টার দিয়ে আসাদের বন্ধু আশানুর মোটরসাইকেলে করে ভুক্তভোগীকে তার বোনের বাড়ির পাশে রেখে পালিয়ে যায়। বোনের কাতর অবস্থায় দেখে তাকে জিজ্ঞাসা করলে সে ঘটনা খুলে বলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে গতকাল দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকেও মেডিকেল রিপোর্টের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর জানা যাবে সঠিক কারণ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল

শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.