Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
  • লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ
  • মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা
  • আনসার সদস্যের চেষ্টায় পথহারা রিফাত ফিরে পেল পরিবার
  • বাম্পার ফলন : শার্শায় পাটের দামে খুশি চাষি
  • কপিলমুনিতে গাঁজা ও হরিণের মাংসসহ আটক ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুর বিএনপির ৮ নেতাকর্মী কারাগারে

banglarbhoreBy banglarbhoreMarch 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর সংবাদদাতা

নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলায় মণিরামপুর বিএনপির ৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল যশোর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক শেখ নাজমুল হুসাইন আসামিদের আবেদন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

আসামিরা হলেন, মণিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, থানা বিএনপির সদস্য ও মণিরামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান নিস্তার ফারুক, ঝাঁপা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলাউদ্দীন, কাশিমনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক, দূর্বডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান, ইত্যা ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজান আলী, কাশিমনগর ইউনিয়ন বিএনপির সদস্য মাষ্টার শহিদুল ইসলাম ও মণিরামপুর থানা ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান।

আসামিপক্ষের আইনজীবী ও মণিরামপুর থানা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বলেন, ২০২৩ সালের ৩০ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের পরের দিন উপজেলার বেগারিতলায় আমাদের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছেন এমন অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে মণিরামপুর থানা বিএনপির ২৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে থানায় মামলা করে। সেই মামলায় উচ্চ আদালত থেকে এই ৮ নেতাকর্মী ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে তারা আজ যশোর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত আবেদন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

    September 14, 2026

    প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

    September 14, 2026

    নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.