Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
  • যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভাঙ্গাচোরা টং দোকানে জীবিকা নির্বাহ মহিউদ্দিনের

banglarbhoreBy banglarbhoreMarch 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর প্রতিনিধি

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদচন্ডিপুর বনবিবিতলা এলাকার মির্জা পাড়ার রাস্তার পাশে ১০ বছর ধরে ভাঙ্গাচোরা টং দোকান দিয়ে পরিবারের চার জন সদস্য নিয়ে অভাবে ও কষ্টে সংসার চালাচ্ছে ৪৫ বছর বয়সি মহিউদ্দিন সরদার। দোকানে তিনি চকলেট, বিস্কুট, মুড়ি, বাদাম, বুটসহ বাচ্চাদের বিভিন্ন খাবার বিক্রি করে থাকেন।

প্রতিদিন কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সকলে তার দোকানের ক্রেতা।

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের মোবারকপুর গ্রামের বাসিন্দা মহিউদ্দীন বৈবাহিক কারণে পৈত্রিকা পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে শ^শুরালয় এলাকায় বাস করেন। শ্বশুরবাড়ির আর্থিক অবস্থাও খুব বেশি ভালো না হওয়ায় সংসারের ঘানি টানতে প্রথমে এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন তিনি। পরে শারীরিক অবস্থা একটু খারাপ হওয়ায় বাড়ির পাশে রাস্তার ধারে ছোট্ট একটি খুপড়ি টং দোকান দেন। ছোট্ট প্রতিষ্ঠানটির আয় থেকে দুই সন্তান আর স্বামী-স্ত্রী চারজনের সংসারে ভরণ পোষণ হয়। ছেলেটা পঞ্চম শ্রেণীতে পড়ে আর ছোট মেয়ের বয়স মাত্র দুই বছর। সামান্য ব্যবসার আয়ে সংসারের খরচ ও সন্তানদের লেখা পড়া খরচের আর আবদার পূরণ হয়না।

অর্থকষ্ট আর মনোকষ্ট নিয়ে সামান্য ব্যবসা করেও দু’বেলা দু’মুঠো খেয়েও খুশি মহিউদ্দিন। তিনি জানান, হালাল উপার্জন থেকে যেটুকু জোটে তাতেই শুকরিয়া। কষ্ট করে হলেও আমার সন্তানদের মানুষের মত মানুষ করতে চাই। তাদের যেন আমার মত এমন কষ্টকর জীবন-যাপন চালাতে না হয়। ছেলেকে স্কুলে পড়াচ্ছি। ছোট মেয়েটাকেও পড়াতে চাই।

৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহাতাব উদ্দিন সরদার বলেন, লোকটি আমার ওয়ার্ডে বসবাস করে। তিনি অসহায় এবং অনেক ভালো মানুষ। আমি চেষ্টা করি সব সময় তার এবং তার পরিবারের সহযোগিতা করার জন্য।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

    November 11, 2026

    যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

    November 10, 2026

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.