Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন
  • যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল
  • শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক
  • কেশবপুরে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি মোক্তার আলী, টেকসই সমাধানের আশ্বাস
  • বেনাপোল বন্দরের শেডে মিলল নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় প্রসাধনী ও শাড়ি
  • মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ড্রেন নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৮, ২০২৪

শার্শায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা

যশোরের শার্শার গোগা বাজারে মেসার্স জননী ফার্মেসি, বায়জিদ সাইকেল স্টোর ও আলমগীর মুদি স্টোরে চুরি সংঘটিত হয়েছে। বুধবার গভীর রাতে চোরেরা তিন দোকান থেকে নগদ দেড় লাখ টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

জননী ফার্মেসির মালিক আব্দুল হামিদ জানিয়েছেন, তিনি প্রতিদিনের মতো বেচাবিক্রি শেষে ক্যাশে নগদ ৭০ হাজার টাকাসহ বেশ কিছু খুচরা টাকা রেখে বাসায় যান। সকালে দোকান খুলে দেখেন ঘরের টিন কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে টাকা নিয়ে গেছে।

একই সময় আলমগীর স্টোরের দোকানের ভেন্টিলেটর ভেঙে চোরেরা নগদ ৭০ হাজার টাকা নিয়ে যায়। এ ছাড়া বায়েজিদ সাইকেল স্টোর নামের দোকান থেকে সাইকেল বিক্রির ১০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।

এ ঘটনায় হতাশ ব্যবসায়ীরা। বিগত চেয়াম্যানের সময়ে নিরাপত্তার জন্য বাজারে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল।
কিন্তু তা কোনো কাজে আসছে না। বাজারে সিসিটিভি ও নৈশপ্রহরী থাকা সত্ত্বেও এক রাতে তিন দোকানে চুরির বিষয়টি ভাবিয়ে তুলেছে অন্য ব্যবসায়ীদের। তারা এখন আতঙ্কে রয়েছেন।

এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি (ওদন্ত) কাজী শহিদুল ইসলাম বলেন, এখনো থানায় কোনো অভিযোগ আসেনি।
অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল

শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.