Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
  • লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ
  • মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা
  • আনসার সদস্যের চেষ্টায় পথহারা রিফাত ফিরে পেল পরিবার
  • বাম্পার ফলন : শার্শায় পাটের দামে খুশি চাষি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর শহরতলীতে শপিং কমপ্লেক্স র্মিাণে চাঁদা দাবির ঘটনায় মামলা

banglarbhoreBy banglarbhoreMarch 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর মৌজায় এক ব্যবসায়ী তার নিজ জমিতে শপিং কমপ্লেক্স নির্মাণ করার উদ্যোগ নিলে চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ দুই লাখ টাকা চাঁদাদাবি করে।

চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে প্রকাশ্যে মারপিট করে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় গতকাল (বৃহস্পতিবার) বিকেলে কোতয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলায় আসামি করেন, একই গ্রামের আজিজুর রহমান, আজিজুর রহমানের ছেলে জসিম উদ্দীন ও চৌগাছা উপজেলার কুটিপাড়া গ্রামের মিন্টু মিয়াসহ অজ্ঞাতনামা ৫/৬ জন।

মামলায় বাদী উল্লেখ করেন, তার আব্দুলপুর মৌজায় ১৪.১৯ শতাংশ কেনা জমিতে শপিং কমপ্লেক্স নির্মাণ করার জন্য পরিকল্পনা গ্রহণ করেন। এক মাস দরে আসামিরা উক্ত জমিতে ভবন বা শপিং কমপ্লেক্স নির্মাণ করতে বাঁধা দিয়ে বলছে যে তাদেরকে চা পানি খেতে কিছু খরচ দিতে হবে।

বাদী তাদেরকে ১ হাজার টাকা দিতে গেলে তারা নিতে অস্বীকার করে। বাদী গত ৫ মার্চ সকাল ৮ টায় একজন ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে জমিতে যেয়ে আর্কিটেকচারাল প্লান করার সময় উক্ত আসামিরাসহ অজ্ঞাতনামা ৫/৬জন বাদীর জমিতে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। জসিম উদ্দীন প্রাণনাশের হুমকি দিয়ে বলে উক্ত জমিতে নির্মাণ কাজ করতে হলে তাদেরকে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে।

অন্যথায় কোন কাজই করতে দিবে না বলে বাদীকে চড় থাপ্পড়, কিল মারতে থাকে। স্থানীয় লোকজনের সহায়তায় আসামিরা বাদীকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার সময় হুমকি দেন অত্র বিষয় নিয়ে কোন মামলা মোকদ্দমা করলে বাদিকে জানে খুন করে ফেলবে। বাদি আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। থানায় এসে মামলা করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন

    September 14, 2026

    শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

    September 14, 2026

    প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.