Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন
  • শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা
  • নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২
  • যশোরে অভিযানের নামে স্বজনপ্রীতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (ভিডিও সহ)
  • নতুন কুঁড়ি স্পোর্টস : যশোর জেলা পর্যায়ে সফল কেশবপুর
  • সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার মৌয়াল
  • জেলা তথ্য অফিসের উদ্যোগে যশোরে ফ্যামিলি সমাবেশ
  • মাগুরায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ধর্ষণের শিকার মাদ্রাসা শিক্ষার্থী

banglarbhoreBy banglarbhoreমার্চ ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরতলীর আরবপুরের একটি কওমী মহিলা মাদরাসায় এক শিক্ষার্থী ধর্ষিত হয়েছেন। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের পিতা কোতয়ালি থানায় এজাহার করেন। তবে, অভিযুক্ত মাদারাসা প্রধান আবুল কাশেম পালিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

মেয়ের পিতার অভিযোগ, মেয়েটিকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য আরবপুর হযরত ফাতেমা (রাযি:) কওমি মহিলা মাদরাসায় ভর্তি করা হয়। সে আবাসিক শিক্ষার্থী ছিলো। কাল সোমবার ১১ মার্চ আমার স্ত্রীর মাধ্যমে জানতে পারি মাদরাসার প্রধান গত এক মাস ধরে মেয়েটিকে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছে। এতদিন লোকলজ্জার ভয়ে মেয়েটি মুখ খোলেনি। পরশুদিন ১০ মার্চ আমার স্ত্রী মেয়েটিকে নানা বাড়ি নিয়ে যাওয়ার জন্য মাদরাসা থেকে বাড়িতে আনে। এরপর মেয়ে সব ঘটনা খুলে বলে। স্ত্রীর মুখে সব কথা শোনার পর আমি নিজেই মেয়ের কাছ থেকে সত্যতা নিশ্চিত হয়ে থানায় অভিযোগ করি। এ ঘটনার পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত আবুল কাশেম।

প্রসঙ্গত, এ মাদরাসাটি এলাকায় স্বামী-স্ত্রীর মাদারাসা নামে সর্বাধিক পরিচিত।
অন্যদিকে, অভিযুক্ত আবুল কাশেমের স্ত্রী আমাতুল্লাহ তাছলিমার দাবি তার স্বামীকে ফাঁসাতে ষড়যন্ত্র করা হচ্ছে। তবে, অপরাধ প্রমাণিত হলে তিনি শাস্তি চান।

এ বিষয়ে কোতয়ালি থানার এসআই রফিকুল ইসলাম বলেন-ভিকটিমের পিতা এজাহার দিয়েছেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন

মে ১২, ২০২৬

শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা

মে ১২, ২০২৬

নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২

মে ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.