Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন
  • যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি
  • অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন
  • যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর শাহাদত বার্ষিকী পালন
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে আইডিয়া ব্যতিক্রমী উদ্যোগ : রোজদারদের জন্য হিমশীতল পানি সরবরাহ

banglarbhoreBy banglarbhoreMarch 12, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

প্রতিবছরের মতো এবারও রমজানে হিমশীতল ঠান্ডা পানি ও বরফ নিয়ে রোজদারদের পাশে দাঁড়িয়েছে যশোরের আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। আজ(মঙ্গলবার) বিকেলে প্রথম রমজানে শহরের খড়কি দক্ষিণপাড়ায় ‘আইডিয়া বিশুদ্ধ ঠাণ্ডা পানি প্রকল্পের’ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ২০১৯ সাল থেকে স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠানটি প্রতি রমজানে যশোর শহরের খড়কি এলাকায় সারা মাসব্যাপি বিনামূল্যে বিশুদ্ধ হিমশীতল ঠান্ডা পানি সরবরাহ করে থাকে।

কাল বিকেলে খড়কি সন্দীপন কেন্দ্র এলাকায় মোনাজাত করে ঠাণ্ডা বিশুদ্ধ পানি বিতরণ শুরু করেন আইডিয়া কর্মীরা। উদ্বোধনকালে আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন বলেন, প্রতি রমজানের এই সময় পানির লেয়ার নিচে নেমে যাওয়ার কারণে স্থানীয় পর্যায়ে পানি সঙ্কট দেখা দেয়। আবার নিম্নবিত্ত মানুষের পরিবারে রেফ্রিজারেটর না থাকায়, রমজান মাসের এই প্রকল্প জনসাধারণের মাঝে বিশেষ আবেদন সৃষ্টি করে। আইডিয়ার স্বেচ্ছাসেবকরা ২০১৯ সাল থেকে একাধারে ইফতারের ঠিক পূর্বমুহূর্তে আইডিয়া মোড় থেকে খড়কী পীর বাড়ি ও হাজামপাড়া এলাকা পর্যন্ত নির্দিষ্ট সময়ে পানি সরবরাহ করে থাকে।

এবারের আইডিয়া বিশুদ্ধ ঠান্ডা পানি প্রকল্পের সমন্বয়ক আইডিয়ান স্বেচ্ছাসেবক দীপ্ত সিংহ বলেন, ‘আমি একজন সনাতন ধর্মাবলম্বী। কিন্তু রোজাদারদের মধ্যে বিশুদ্ধ ঠান্ডা পানি বিলিয়ে দেয়ার এই ব্যাপারটি যেন আমার হৃদয়ের সাথে জড়িয়ে দেছে। ছোট্ট শিশু থেকে বয়োবৃদ্ধ মুরব্বিরাও আমাদের পানির ভ্যান দেখলে বোতল, ঘড়া হাতে ছুটে আসেন। পানি নিয়ে তারা তৃপ্তির হাসি দেন এবং আবারো পরের দিন ইফতারির আগে এই পানির জন্য অপেক্ষা করেন। এটাই আইডিয়ার প্রাপ্তি। এখানে অনেক রোজাদার আইডিয়ান স্বেচ্ছাসেবীও ভ্যান ঠেলে, পানি দিয়ে সাহায্য করছেন প্রতিদিন।’

স্বেচ্ছাসেবকরা জানান, এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীরা সাবমারসিবল থেকে উত্তোলিত বিশুদ্ধ পানি, বিশুদ্ধ বরফ দ্বারা শীতল করে বিনামূল্যে পূর্বনির্ধারিত ভিন্ন স্পটে চাহিদা মাফিক সারা রমজান মাসব্যাপি সরবরাহ করে থাকেন। আবার কখনো হঠাৎ করে ঠান্ডা শরবত নিয়ে বেরিয়ে পড়েন তারা। পানি নিতে আসা সকলে হঠাৎ শরবত পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। আইডিয়া বিশুদ্ধ ঠান্ডা পানি প্রকল্পের সম্পূর্ণ আয়োজন আইডিয়াই করে থাকে প্রতি বছর।

পানি নিতে আসা খড়কি এলাকার বাসিন্দা জামাল বলেন, এলাকায় পানির লেয়ার অনেক নিচে। আবার ফ্রিজও নেই। ফলে এই দাবদাহে সারাদিন রোজার পর বিশুদ্ধ পানি পাওয়া দুর্লভ আমাদের কাছে। কিন্তু আইডিয়া বিগত কয়েক বছর ধরে আমাদের সেই চিন্তা দূর করছে। আমরা অপেক্ষা করি ইফতারের আগে এই পানির জন্য।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন

    September 5, 2026

    যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি

    September 5, 2026

    অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.