Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরস্থ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকক্ষে যশোর জেনারেল হাসপাতালের আয়োজনে যশোর জেনারেল হাসপাতালে স্বাস্থ্য ও ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ (এমপি) এ সময় উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মহিদুর রহমান, যশোর জেলা সিভিল সার্জন ডা বিপ্লব কান্তি বিশ্বাস, যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনিন সোনালী প্রমুখ । সভায় যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসা খাতে অপ্রতুল জনবল, প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, যশোরের আয়োজনে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশনন্দের (মহারাজ) সভাপতিত্বে শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে আলোচনা সভা রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, যশোর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যশোর এমইউসি ফুডসের ব্যাবস্থাপনা পরিচালক শ্যামল দাসসহ ভারতীয় বিভিন্ন রামকৃষ্ণ ভক্ত উপস্থিত ছিলেন৷ শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি ও বার্ষিক উৎসবকে কেন্দ্র করে আজ (বৃহস্পতিবার) রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বুধবার রাতে যশোর শহরের পুরাতন কসবা বিবি রোড শিশু একাডেমির পাশে আব্দুল্লাহ হোসেন হৃদয় (২২) ও আব্দুল আল খালিদ (১৮) নামে দু’ যুবক ছুরিকাহত হয়েছেন। ডিবি পুলিশ দিয়ে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে ধরিয়ে দেয়ার জের ধরে এ ঘটনা ঘটে। আহত আব্দুল্লাহ হোসেন হৃদয় এবং আব্দুল্লাহ আল খালিদ পুলিশ লাইন লিচুবাগান এলাকার বাসিন্দা। হৃদয় জানিয়েছেন, রাত ৯টার দিকে তারা দুইজন শিশু একাডেমির পাশে আম বাগানে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই এলাকার কিশোরগ্যাংয়ের সদস্য জিসান ও সানিমসহ কয়েকজন এসে অতর্কিত তাদের উপর হামলা চালায় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যান। জিসান জানিয়েছেন এক সপ্তাহ আগে রায়হান নামে কিশোর গ্যাংয়ের সদস্যকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আজ (বৃহস্পতিবার) বিকেলে চৌগাছা বাজারের ছুটিপুর বাস স্ট্যান্ডে শান্তি বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধ ইজিবাইকের ধাক্কায় নিহত হয়েছেন। রাস্তা পার হওয়ার সময় চলন্ত একটি ইজি বাইক তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ছেলে সুনীল বিশ্বাস জানিয়েছেন, তার পিতা শান্তি বিশ্বাস আজ বিকেল সাড়ে চারটার দিকে চৌগাছা বাজারের ছুটিপুর বাস স্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান।

Read More

বাংলার ভোর ডেস্ক দুর্বল পদ্মা ব্যাংক ও সবল এক্সিম ব্যাংক একীভূত হচ্ছে। বৃহস্পতিবার এক্সিম ও পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের আলাদা আলাদা সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। আগামী সোমবার (১৮ মার্চ) সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। দুর্বল ব্যাংকের সঙ্গে সবল ব্যাংককে একীভূত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগের পর এটিই প্রথম একীভূত হওয়ার ঘটনা। এ বিষয়ে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, পদ্মা ব্যাংকের সঙ্গে আমাদের ব্যাংকের (এক্সিম) একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোকে স্বেচ্ছায় একীভূত হওয়ার সিদ্ধান্ত নেয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কীভাবে এই ব্যাংক দুইটি একীভূত হবে,…

Read More

বাংলার ভোর ডেস্ক ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এখন নোঙর করা অবস্থায় আছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ কথা জানান নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম। জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি নাবিকদের উদ্ধারে করণীয় নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মহাপরিচালক বলেন, যারা জাহাজটি হাইজ্যাক করেছে আমরা আশা করছি তারা কোনো না কোনো সময় আমাদের কনসার্নড অথরিটি অথবা জাহাজের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করবে। তারপর আমরা স্ট্র্যাটেজি সেট করব কীভাবে তাদের সঙ্গে নেগোসিয়েশন বা অন্যান্য কিছুতে যাব। আপাতত আমরা চিন্তা করছি জাহাজের যারা ক্রু আছে তারা যেন নিরাপদ থাকে। জাহাজটি কোথায় রয়েছে জানতে চাইলে…

Read More

বাংলার ভোর ডেস্ক সোনালী আঁশ বিদেশে রপ্তানি করে উন্নত ও সমৃদ্ধ ‘সোনার বাংলাদেশ’ গড়ার সম্ভাবনাকে গতিশীল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাটজাত পণ্য আবিস্কার এবং বিদেশে নতুন বাজার খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, পরিবেশ বান্ধব পণ্যের (দেশে এবং বিদেশে) বিশাল বাজার থাকায় রপ্তানি বাড়াতে নতুন পাটজাত পণ্য আবিষ্কার এবং বিদেশে নতুন বাজার খুঁজে বের করুন। জাতীয় পাট দিবস উপলক্ষে গতকাল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ছয়টি পাটকল ও ‘বহুমুখি পাটপণ্য মেলা-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, তার সরকার কৃষি ও রপ্তানি পণ্য হিসেবে পাটের জন্য প্রণোদনা প্যাকেজ দেবেন।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক রংপুর থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। রংপুর থেকে অপহরণের পর আজ (বৃহস্পতিবার) ভোরে যশোরের ঝিকরগাছা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেফতার দু’জন হলেন, রংপুরের হারাগাছ উপজেলার বানুপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে শাহাজাহান ওরফে সানি (২০) ও শাহিন মিয়া (২৮)। মামলা সূত্রে জানা যায় গেছে, রংপুর জেলার হারাগাছ উপজেলার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে ১০ম শ্রেণির এক ছাত্রীকে ১৩ ফেব্রুয়ারি সকালে অপহরণ করে শাহাজাহান ওরফে সানি ও তার ভাই শাহিন মিয়া। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ৩ মার্চ হারাগাছ থানায় স্কুলছাত্রীর পিতা অপহরণ মামলা করেন। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের…

Read More

♦ স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট বাংলার ভোর প্রতিবেদক যশোরে অস্ত্রের মুখে জিম্মি এক বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার দিনগত রাতে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া পূর্বপাড়ায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আলমগীর হোসেনের বাড়িতে এঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ ২৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে গতকাল সকালে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, বুধবার রাতে আলমগীর হোসেনের পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে ঘরের গ্রিল ভেঙ্গে রাত ২টার দিকে ৬/৭ জন ডাকাত ঘরের ভিতর ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ঘরের সব মালামাল লুট করে পালিয়ে যায়। আলমগীর হোসেনের স্ত্রী শাহানা বেগম জানান,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পবিত্র ঈদুল ফিতরে যশোর কেন্দ্রীয় ঈদগাহে এবার দুটি জামাত অনুষ্ঠিত হবে। আজ (বৃহস্পতিবার) দুপুরে কালেক্টরেট সভাকক্ষে কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরের দিন সকাল ৮টায় প্রথম জামাত ও ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। সভায় কেন্দ্রীয় ঈদগাহের পুরো প্রাচির পাশের প্রাচিরের সাথে সামঞ্জস্য রেখে নির্মাণ কাজ সম্পন্ন করা, ঈদগাহের পর্যাপ্ত ফান্ড গঠন, ঈদের নামাজে নিরাপত্তা নিশ্চিত, ঈদগাহে দুটি জামাতের ব্যাপারে প্রচারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেমের পরিচালনায় সভায় আলোচনা করেন পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা…

Read More