Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন
  • যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি
  • অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন
  • যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর শাহাদত বার্ষিকী পালন
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যের বাড়িতে ডাকাতি

banglarbhoreBy banglarbhoreMarch 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

♦ স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে অস্ত্রের মুখে জিম্মি এক বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার দিনগত রাতে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া পূর্বপাড়ায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আলমগীর হোসেনের বাড়িতে এঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ ২৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে গতকাল সকালে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, বুধবার রাতে আলমগীর হোসেনের পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে ঘরের গ্রিল ভেঙ্গে রাত ২টার দিকে ৬/৭ জন ডাকাত ঘরের ভিতর ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ঘরের সব মালামাল লুট করে পালিয়ে যায়। আলমগীর হোসেনের স্ত্রী শাহানা বেগম জানান, ডাকাত দলের সদস্যরা ঘরে ঢুকে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে সবাইকে হাত মুখ বেঁধে ফেলে। এরপর তারা সকল রুমে ঢুকে নগদ ৩ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। তিনি আরো জানান, ডাকাতরা প্রায় দুই ঘন্টাব্যাপি তাদের বাড়িতে ডাকাতি করে।

আলমগীর হোসেনের পুত্রবধূ স্বপ্না খাতুন জানান, ডাকাতরা আমার রুমে প্রবেশ করেই আমার তিনমাস বয়সী শিশুর মাথায় পিস্তল ঠেকিয়ে রুম থেকে সব মালামাল নিয়ে গেছে।

আলমগীর হোসেন জানান, আমি অসুস্থ থাকার কারণে চিকিৎসার জন্য ভারতে অবস্থান করে আজ (বৃহস্পতিবার) সকালে বাড়িতে এসে এই ডাকাতির খবর জানতে পারি। ডাকাতরা আমার বাড়িতে থাকা নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। প্রতিবেশি রুবেল হোসেন জানান, আমরা ভোর রাতে খবর পেয়ে বাড়িতে এসে দেখি সকল রুমের মালামাল তছনছ করা।

চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন বলেন, ডাকাতরা গ্রিল ভেঙ্গে ভিতরে ঢুকে পরিবারের সবাইকে জিম্মি করে সব কিছু নিয়ে গেছে। তিনি খবর পেয়ে পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম হোসেন জানান, খবর পেয়েই আমি ঘটনাস্থলে আসি। মালামাল উদ্ধার ও অভিযুক্তদের চিহিৃত করে আটকের জন্য ইতিমধ্যে আমাদের তদন্ত ও অভিযান শুরু হয়েছে। ডাকাতির খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন

    September 5, 2026

    যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি

    September 5, 2026

    অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.