Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ড্রেন নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১৫, ২০২৪

নড়াইলে দুর্নীতিবাজ জেলা কালচারাল অফিসারের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা

নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সেচ্ছাচারী ও দুর্নীতিবাজ কালচারাল অফিসার হামিদুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা ও দ্রুত অপসারণ ও শাস্তির দাবিতে প্রতিবাদ ও ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।

আজ (শুক্রবার) বেলা সাড়ে ১১ টার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সামনে কালচারাল অফিসারের সেচ্ছাচারিতা ও দুর্নীতি প্রতিরোধ সংগ্রাম কমিটির আয়োজনে এসব কর্মসূচি ও বিক্ষোভ মিছিল হয়। এসব কর্মসূচিতে কালচারাল অফিসার হামিদুর রহমাননের লোকজন বাধা দিলে দুই পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে হামিদুরের লোকজন পালিয়ে যায়।

কর্মসূচিতে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের সেচ্ছাচারিতা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুর সভাপতিত্বে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, যুগ্ম সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, মূর্ছনা সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার, নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের শিক্ষক ষাটোর্ধ নিরঞ্জন বিশ্বাস,আশিষ কুমার স্বপন প্রমুখ।

এ সময় কর্মসূচিতে অংশগগ্রহণকারীরা ‘দুর্নীতিবাজ কালচারাল অফিসার হামিদুরের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’,‘হামিদুরের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘দুর্নীতি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’,‘হামিদুরে কালোহাত ভেঙে দাও’সহ নানান স্লোগান দেদনন।

এসব বিষয়ে জেলা কালচারাল অফিসার হামিদুর রহমান নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমাকে অপসারণের জন্য একটি কুচক্রিমহল উঠে পড়ে লেগেছে। জেলা প্রশাসন তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির যে প্রতিবেদন প্রদান করেছে এটিকে তিনি মিথ্যা দাবি করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ড্রেন নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.