Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মনিরামপুরে নাতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা
  • ব্যবসায়ীদেরকে পণ্য রপ্তানির দিকে মনোযোগ দিতে হবে
  • ২০ মামলার আসামি খোড়া কামরুলের দুই দিনের রিমণ্ডে
  • বাঘারপাড়ায় চোরাই ট্রাকসহ চারজন গ্রেফতার
  • চায়ের কাপ থেকে মুদি দোকানে ব্যবসাবান্ধব বাজেট দাবি
  • কোটচাঁদপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
  • কেশবপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
  • ভালোবাসার পুরুষের হাতেই নিভল শাম্মীর জীবনপ্রদীপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreNo Comments
Facebook Twitter WhatsApp
যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতেবেদক

যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের বাসিন্দা গোলাপী খাতুন জমি দখলের চেষ্টা, চাঁদা দাবি ও হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে গোলাপী খাতুন বলেন, তিনি দোহাকুলা মৌজায় দাগ নং ৭৭৫ ও খতিয়ান নং ১৩৩৩ এর মোট ১০ দশমিক ৫০ শতক জমি দুই দফায় ক্রয় করেন। প্রথমে ২০২৪ সালের ১৭ এপ্রিল শফিকুল ইসলামের কাছ থেকে ৫ দশমিক ৫০ শতক এবং একই বছরের ১০ নভেম্বর মইনুল ইসলামের কাছ থেকে আরও ৫ শতক জমি ক্রয় করেন।

তিনি অভিযোগ করেন, জমি ক্রয়ের পর থেকেই স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছে। অভিযুক্তদের মধ্যে তারেক (৩২), মিঠু (৪৫), লিটন হোসেন (৪০), জিহাদ (১৯), তরিকুল ইসলাম (৪৬), সোহাগ (৩২)সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেন তিনি।

গোলাপী খাতুন বলেন, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি তার ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করেন। কিন্তু ২৫ ফেব্রুয়ারি সকালে অভিযুক্তরা সেখানে গিয়ে ঘর নির্মাণ কাজে বাধা দেয়, রোপণ করা গাছ উপড়ে ফেলে এবং নির্মাণ সামগ্রি নষ্ট করে। এ সময় তারা ঘর নির্মাণ চালিয়ে যেতে হলে ২ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, গত ৭ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা আবারও তার জমিতে গিয়ে চাঁদার টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় তার ভাই মো. লিটন ও মা লালভানু বাধা দিলে তাদের রড দিয়ে আঘাত করা হয়। এতে তারা গুরুতর আহত হয়ে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে দাবি করেন তিনি।

গোলাপী খাতুন আরও অভিযোগ করেন, হামলার সময় তার সঙ্গে থাকা সাইড ব্যাগ থেকে নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায় অভিযুক্তরা। ঘটনার সময় নুরুল ইসলাম, মীম ও মনির উদ্দীন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও এখনো তা মামলা হিসেবে রুজু হয়নি। ফলে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে গোলাপী খাতুন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোলাপী খাতুনের ভাই মো. লিটন, মা লালভানু, বাবা নুরুল ইসলাম এবং তার দুই মেয়ে মিম খাতুন ও রিমি খাতুন।

যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মনিরামপুরে নাতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

ব্যবসায়ীদেরকে পণ্য রপ্তানির দিকে মনোযোগ দিতে হবে

২০ মামলার আসামি খোড়া কামরুলের দুই দিনের রিমণ্ডে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.