মহেশপুর সংবাদদাতা
মহেশপুরে গোলাম মাওলা (৪০) নামে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার নাটিমা ইউনিয়নের শিবানন্দপুর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত প্রবাসী কুরিপোল চেয়ারম্যানপাড়ার বাসিন্দা।
নিহতের ভাইপো শামীম জানান, প্রায় সাত মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন মাওলা বক্স। সকালে কৃষকরা মাঠে যাওয়ার সময় ঈদগাহের পাশের একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন।
মহেশপুুর থানা এস আই আসাদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
শিরোনাম:
- মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
- যশোরে এএসআই নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই
- জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
- জাগরণী চক্র ফাউন্ডেশনের ৫০তম বাজেট অনুমোদন
- শার্শায় হেরোইনসহ আটক এক
- সুন্দরবনে ডাকাতবিরোধী অভিযানে নিহত ১, আটক ২
- সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী অভিজ্ঞতা বিনিময় সভা
- অভয়নগরে শিক্ষার আলো ছড়াচ্ছে হোপ মডেল একাডেমি

