বাংলার ভোর প্রতিবেদক
পূর্ণ সংস্কার না করা হলে দেশে কোন নির্বাচন নয় এমন দাবি করেছে বাংলাদেশ এবি পার্টি। শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরে আমার বাংলাদেশ (এবি) পার্টির খুলনা বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমন দাবি করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও জুলাই আগস্টের নতুন দেশে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্রকারীরা বর্তমান বাংলাদেশের অর্ন্তবর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করছে। এই ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করতে আমার বাংলাদেশ (এবি) পার্টির সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন এবি পার্টির কেন্দ্রিয় কৃষি বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, বেসরকারি উন্নয়ন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান ও এবি যুব পার্টির কেন্দ্রিয় সদস্য সচিব হাদিউজ্জামান খোকন। খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মাগুরা জেলা এবি পার্টির আহবায়ক ইমরান নাজির, নড়াইল জেলা কমিটির আহবায়ক মাহাবুবুর রহমান প্রমুখ।
শিরোনাম:
- পবিত্র হজের সওয়াবের পথে নেক আমল
- যশোরে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপি বইমেলা
- রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন উপলক্ষে যশোরে সভা
- আইনি বাধা অপসারণের পর মুক্তেশ্বরী খনন শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী
- টিকা নিয়েও যশোরে ৪৯৯ শিশু হাসপাতালে ভর্তি
- কালীগঞ্জ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
- উন্নত জীবনের আশায় মালয়েশিয়া গিয়ে লাশ হয়ে ফিরলেন ইসমাইল
- দেশের জন্য আরেকটি বিষফোঁড়া হতে যাচ্ছে ‘পদ্মা ব্যারেজ’: বিপ্লবী কমিউনিস্ট লীগ

