বাংলার ভোর প্রতিবেদক
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং ভারত ও মিয়ানমার সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে গতকাল শহরে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করে যশোর জেলা বিএনপি। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শহরের চৌরাস্তা মোড় থেকে কর্মসূচি শুরু হয়ে স্বর্ণপট্টি, এইচএমএম রোড, কাঠেরপুল ব্রিজে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন, যুগ্ম-আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।
শিরোনাম:
- ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে আটক
- মাগুরায় লিচু গাছে গামছায় ফাঁস অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার
- রমজানকে ঘিরে মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন অনিন্দ্য ইসলাম অমিত
- প্রতিমন্ত্রী হচ্ছেন যশোর-৩ আসনের এমপি অনিন্দ্য ইসলাম অমিত, আজ শপথ
- অবৈধ ভূমি দখল ও সশস্ত্র হামলার প্রতিবাদে যশোরে সংবাদ সম্মেলন
- মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা
- বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

