দেবহাটা সংবাদদাতা
দেবহাটায় স্কুলে যাওয়ার সময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে ২য় শ্রেণীর ছাত্রী মিম নিহত হয়েছে। নিহত মিম উপজেলার কালাবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। এবং দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, নিহত মিমের পিতা ঢাকায় ইট ভাটায় কাজ করে। মিম ও তার ৫ বছর বয়সের এক ভাইকে নিয়ে তার মা বাড়িতে থাকে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে মিমসহ ৩জন স্কুলে যাওয়ার সময় স্কুল থেকে কিছুটা দূরে একটি ইট বোঝাই ট্রলি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা এ সময় ট্রলি ও চালককে আটক করে। খবর পেয়ে পুলিশ ও মিমের পরিবারের লোকজন ঘটনাস্থলে আসে। দেবহাটা থানার ওসি হযরত আলী ট্রলি চাপায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। ট্রলি ও চালক আটক আছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
- সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
- বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
- ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
- নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
- ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
- ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
- বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
- যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা (ভিডিও সহ )

