অভয়নগর প্রতিনিধি
চালের বাজার নিয়ন্ত্রণে যশোরের অভয়নগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক আড়ত মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ (বুধবার) বিকেল ৩ টায় উপজেলার নওয়াপাড়া বাজারে মেসার্স মধুমতি এন্টাপ্রাইজের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান এ অভিযান চালায়।
অভিযান শেষে তিনি বলেন, ‘চালের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। খাদ্যশস্য আমদানি লাইসেন্স না থাকা ও মজুতকৃত চাল বিক্রি না করার অপরাধে নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় মেসার্স মধুমতি এন্টারপ্রাইজের মালিক ইমরান খানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান করা হলেও তাদের কাগজপত্র ও চালের স্টক ঠিক থাকায় কোনো জরিমানা করা হয়নি। চালের বাজার নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এ ধরণের অভিযান চলমান থাকবে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ: দা:) সাইদুর রহমান, অভয়নগর থানা পুলিশ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ।
শিরোনাম:
- ভবন-মালিকসহ ৬২ স্বচ্ছল নারীর নামে ফ্যামিলি কার্ড, ৩ কর্মকর্তাকে বদলি
- ফাস্ট ফুড : স্বাস্থ্যঝুঁকিতে যশোরের শিশুরা
- হরেক সবজির পসরা নিয়ে বসে দোকানী : ক্রেতা নেই
- খাল দখল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের ত্রিমুখি সংঘর্ষ, আহত ১২
- মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের হাত থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ
- শার্শায় বিজিবি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের অভিযোগ
- যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
- অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

