বাংলার ভোর প্রতিবেদক: যশোরে চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই মামলায় বাঁধন নামে একজনকে শ্যোন এরেস্টের আবেদন করেছে পুলিশ। এর আগে ১৪ মার্চ একটি মামলায় বাঁধন কারাগারে বন্দি রয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি শহরের বারান্দীপাড়া বিসিএমসি কলেজের সামনে সুধাংশু সরকার নামে ওই চালককে কুপিয়ে আহত করা হয়। বাঁধন বারান্দী মোল্যাপাড়া এলাকার জনির ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১২টি মামলা আছে।
সদর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রোকিবুজ্জামান জানিয়েছেন, ঘটনার পর এলাকা পরিদর্শন, নৈশ প্রহরীদের বক্তব্য এবং সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ পর্যালোচনা করে বাঁধন এই ঘটনার সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। ফলে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করতে পারলে এই ছিনতাই বিষয়ে আরো তথ্য পাওয়া যাবে।
শিরোনাম:
- যশোরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন
- শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা
- নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২
- যশোরে অভিযানের নামে স্বজনপ্রীতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (ভিডিও সহ)
- নতুন কুঁড়ি স্পোর্টস : যশোর জেলা পর্যায়ে সফল কেশবপুর
- সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার মৌয়াল
- জেলা তথ্য অফিসের উদ্যোগে যশোরে ফ্যামিলি সমাবেশ
- মাগুরায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

