বাংলার ভোর প্রতিবেদক
উপশহর টিচার্স ট্রেনিং কলেজ যশোরের উদ্যোগে বিএড ২০২৬ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৪ জুলাই সকাল ১০ টায় নবনির্মিত কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম।
নতুন উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিজা পারভীন ইতুর সঞ্চানলায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি সরকারি কেশবপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. মনিরুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান।
বক্তব্য রাখেন অধ্যাপক শারমিন সুলতানা, অধ্যাপক সুলতানা জেসমিন তৃপ্তি, অধ্যাপক শরিফা সুলতানা ও প্রভাষক মো. কামরুজ্জামান।
প্রধান অতিথি বলেন, ‘শিক্ষকতা কেবল একটি পেশা নয়; এটি একটি মহান দায়িত্ব, একটি মানবিক অঙ্গীকার এবং জাতি গঠনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। একজন দক্ষ শিক্ষক শুধু পাঠদান করেন না; তিনি শিক্ষার্থীর মধ্যে নৈতিকতা, মানবিকতা, যুক্তিবোধ এবং দেশপ্রেম জাগ্রত করেন।
তাই আজ থেকেই নিজেকে এমন একজন শিক্ষক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করুন, যিনি জ্ঞান দেয়ার পাশাপাশি মানুষ গড়ার কারিগর হবেন।
আলোচনা শেষে কলেজ শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
