বিবি প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় যশোরে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে টহল শুরু করেছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শান্তিশৃঙ্খলা রক্ষায় যশোর জেলায় ১৫ প্লাটুন অর্থাৎ সাড়ে ৪শ’ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এদিন সকালে তারা জেলার ৮ উপজেলার উদ্দেশে বের হয়েছে। তারা ক্যাম্প স্থাপনের পাশাপাশি টহলও শুরু করেছে। তিনি আরও বলেন, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।
শিরোনাম:
- ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
- শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
- ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
- যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
- যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
- যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
- বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
- পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম

