ঝিকরগাছা প্রতিনিধি
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিনের নৌকা মার্কাকে জয়ী করতে ঝিকরগাছা ট্রাক টার্মিনালে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বৈঠকে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানানো হয়।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন ডা. তৌহিদুজ্জামান তুহিনের স্ত্রী ডাক্তার তাসলিমা আহম্মেদ জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল কাদের আজাদ, সাবেক প্রচার সম্পাদক মোর্তজা ইসলাম বাবু, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী ও অ্যাডভোকেট এমদাদুল হক দুলু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম সুজন, পৌর কাউন্সিলর একরামুল হক খোকন, ঝিকরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশীদ, যুবলীগ নেতা কামরুজ্জামান মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা তাতী লীগের সভাপতি আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা সোহেল রানা প্রমুখ।
শিরোনাম:
- কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
- সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
- কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
- যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
- যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
- এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
- সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
- যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

