মহেশপুর সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুরে গাঁজা সেবনের অপরাধে কামাল হোসেন নামে এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জারিমানা করা হয়।
শনিবার (৬জুন) রাত ১১টার দিকে মহেশপুর থানা পুলিশের দেয়া এক প্রেস এ তথ্যে নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিত্বে বলা হয়, শনিবার বিকেলে মহেশপুর পৌর এলাকার জলিলপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মহেশপুর থানা পুলিশ।
অভিযানে নিজ বাড়িতে রেখে গাঁজা সেবন ও সাধারণ জনগণের শান্তি বিনষ্ট করার অপারধে কামাল হোসেনকে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহম্মেদ কামাল হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অনাদায়ে আরো ৭ দিনের সাজা দেন।
দন্ডপ্রাপ্ত কামাল হোসেন (৫৫) জলিলপুর গ্রামের বাসিন্দা।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, আসামিকে জেল হাজতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং জনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
