বাংলার ভোর প্রতিবেদক
যশোরে দাওয়াত খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের নয়জন গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যার পর রুপদিয়া এলাকায়। আহতরা হলেন সদর উপজেলার রামনগর গ্রামের আফরোজা বেগম (৩৫), রেকসোনা বেগম (৩৫), হামিদুল ইসলাম (৪০), মারুফ হোসেন (১৭), অনিক (১৭), মুসলিমা (১১), সুমাইয়া (৫), সামিয়া (২) ও মরিয়ম (২)।
আহত মারুফের বাবা রাজারহাট রামনগর পূর্বপাড়ার মীর ওমর ফারুক জানান, তার ছেলে মারুফ নিজেই ইজিবাইক চালিয়ে নওয়াড়ার তার শালার বাড়িতে বেড়াতে গিয়েছিলো। খাওয়া দাওয়া শেষে বিকেলে ইজিবাইকে তারা নয়জন যশোরে আসছিলেন । সন্ধার আগ মুহূর্তে রুপদিয়া এলাকায় পৌঁছালে একটি অ্যাম্বুলেন্স তাদের ইজিবাইকে পেছনে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।
শিরোনাম:
- কালিগঞ্জ ও আশাশুনি থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার
- পাইকগাছায় গণপিটুনীতে নিহতের ঘটনায় মামলা : আটক ১
- দুর্নীতি বিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অভয়নগরে বিতর্ক প্রতিযোগিতা
- ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩
- কেশবপুরে মাছ লুট ঘটনায় মারপিটে রক্তাক্ত জখম যুবক
- মাগুরা কারাগারে বয়স্কদের স্বাস্থ্যসেবায় ব্যতিক্রমী উদ্যোগ
- কেশবপুরে দুই মাদকসেবী ও কারবারির কারাদণ্ড
- মেয়াদ শেষে ফিক্সড ডিপোজিটের টাকা না পেয়ে যশোরে বিক্ষোভ এক্সিম ব্যাংক গ্রাহকদের

