বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন দ্যোতনা সাহিত্য পরিষদ-এর উদ্যোগে কবিতাপাঠ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শহরের জয়তী সোসাইটি মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি আহাদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা অধ্যাপক আর কে ঘোষ, কাশেদুজ্জামান সেলিম, দেওয়ান মোর্শেদ ও আব্দুল খালেক, সাধারণ সম্পাদক শাহারিয়াল হোসেল, ক্যাশিয়ার মুনজোয়ারা সোনালী, সদস্য বেকা সুলতানা টফি, বাগবুল আহমেদ, বকুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কবিতাপাঠের মাধ্যমে সাহিত্যিক পরিবেশ সৃষ্টি করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে রোজা ও ইফতারের ফজিলত, গুরুত্ব ও মানবিক শিক্ষা নিয়ে আলোকপাত করেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Share.
Exit mobile version