রাজগঞ্জ প্রতিনিধি
সোমবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলার রাজগঞ্জের নেংগুড়াহাটের আমতলা মোড় সংলগ্ন নওশের আলীর স’ মিলে কাঠ কাটার সময় অসাবধানতাবশত করাতে বাম হাতের কব্জি কেটে গেছে উপজেলার ত্রিপুরাপুর গ্রামের মিস্ত্রী আলী হামজার।
গুরুতর জখম মিস্ত্রী আলী হামজাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় ডাক্তার ঢাকা পঙ্গু হাসপালে রেফার করেন। বর্তমান তার অবস্থা স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে স’ মিল মালিক নওশের আলী বলেন, মিস্ত্রীর হাত কেটে যাওয়ায় তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছি। এখন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ না হওয়া পর্যন্ত আমি সকল দায়িত্ব পালন করবো।
শিরোনাম:
- যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
- যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
- যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
- নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
- চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
- যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
- যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া

