চুড়ামনকাটি সংবাদদাতা
প্রতিবন্ধী শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করতে রোববার বারীনগর সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এলএফ নেদারল্যান্ডস-সিডিডি এর অর্থায়নে স্বাক্ষরতা ক্যাম্পাইন অনুষ্ঠিত হয়।
এদিন যশোর সদরের ইছালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইছালী মাধ্যমিক বিদ্যালয়, লেবুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ে আমরা ঘন্টা বাজায় এবং স্বাক্ষরতা ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বারীনগর সমাজ কল্যাণ সংস্থার ম্যাপইরসিবিআর প্রকল্পের ট্রেইনার, সিবিআর অফিসার, সিবিআর ফ্যাসিলিটেটরসহ প্রতিষ্ঠানের অন্যান্য স্টাফ ও ছাত্রছাত্রীবৃন্দ।
এ সময় প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ঘন্টা, বাঁশি, ঝুনঝুনি বাজিয়ে ও ব্যানার, ফেস্টুনসহ কর্মসূচিটি উদযাপন করে।
