মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের একটি বাড়ির ছাদ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বাজার পাড়ার মো. মিঠুন নামের এক যুবকের বাড়ি থেকে লাল টেপ পেঁচানো বস্তুগুলো উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ওই বাড়ি ঘিরে রাখেন পিরোজপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাড়ি ঘিরে রাখে। পওে দরজা খুলতে বললে বাড়ির সদস্যরা খুলে দেন। এরপর ছাদে গেলে একটি সিমেন্টের ব্যাগে লাল টেপ মোড়ানো অবস্থায় দুটি বোমাসদৃশ বস্তু ও পত্রিকার কাগজে মোড়ানো অবস্থায় একটি অজ্ঞাত বস্তু দেখতে পান পুলিশ সদস্যরা। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করলে র্যাবের একটি বিশেষ দল এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) সাইফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত বস্তু দুটি বোমা কি না, তা নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষার প্রক্রিয়া চলছে।
শিরোনাম:
- জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ
- প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত
- নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫
- অক্সফোর্ড স্কুলে পুরস্কার বিতরণ: সহশিক্ষায় গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
- রাতভর বৃষ্টি : কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক
- যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯
- শিশু ধর্ষকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে যশোরে মানববন্ধন
- যশোরে সাবেক মন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে মামলা

