মাগুরা সংবাদদাতা
সোমবার সকাল ১০টায় নন এমপিও শিক্ষকরা এমপিওর দাবিতে মাগুরা শহরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি এমপিওর দাবিতে তারা স্মারকলিপি প্রদান করেন।
এ সময় ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মাগুরা জেলার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, জেলায় মোট ৩৭ টি প্রতিষ্ঠান ১০ থেকে ২৫ বছর ধরে এমপিওভুক্তিরর বাইরে রয়েছে। বিনা বেতনে চাকরি করে অনেকে মানবেতর জীবন যাপন করছেন। অনেকে অবসরে চলে গেছেন, আবার অনেকের বয়স শেষের পথে। সেওজগাতি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন বিশ্বাস বলেন, জীবিকার তাগিদে অনেক শিক্ষক কৃষিসহ বিভিন্ন পেশায় যেতে বাধ্য হচ্ছেন। তাই আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও করা হোক।
শিরোনাম:
- শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ
- রামপালে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত
- সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির ডাস্টবিন বিতরণ
- ‘যশোর গণহত্যা দিবস’ পালনে প্রস্তুতি সভা
- কপিলমুনিতে এইচআরবিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত
- যশোরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ
- যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলা : দেশত্যাগের হুমকি
- যশোরে সরকারি জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

