বাংলার ভোর প্রতিবেদক
পবিত্র আশুরা উপলক্ষে যশোরে দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ী কার্যকরী সমন্বয় পরিষদের উদ্যোগে শুক্রবার শোক র্যালি, আলোচনা সভা ও তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।
যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হওয়া শোক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুড়লী ইমামবাড়ীতে গিয়ে শেষ হয়। জুমার নামাজের পর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এহতেশাম উল আলম।
আলোচনায় অংশ নেন কমিটির সম্পাদক সিরাজুল ইসলাম, ইমামবাড়ীর দায়িত্বশীল পেশ ইমাম হুজ্জাতুল ইসলাম মাওলানা কামরুজ্জামান আবীর, ইমামবাড়ীর পেশ ইমাম ইকবাল হুসাইন, আল হাদী ফাউন্ডেশন যশোরের প্রধান হুজ্জাতুল ইসলাম মাওলানা আলী হায়দার।
সভা পরিচালনা করেন কমিটির যুগ্ম সম্পাদক একরার হুসাইন লিটন।
এ সময় উপস্থিত ছিলেনকমিটির উপদেষ্টা মোস্তফা খান ফিরোজ ও আতাহার হুসাইন, আলে রাসুল প্রকাশনীর সম্পাদক শাহবাজ আহম্মেদ, ইনকিলাব-এ-মাহদী মিশনের বিভিন্ন ইউনিটের প্রধানগন।
বক্তারা কারবালার শিক্ষা ও ইমাম হুসাইন (আ.)-এর আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন।
পরে তাজিয়া মিছিল শেষে উপস্থিতদের মধ্যে তাবারক বিতরণ করা হয়
