বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। এরা হলেন, যশোর সদরের কাজিপুর গ্রামের বাসিন্দা ও রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, ঘুনি গ্রামের বাসিন্দা ও স্বেচ্ছাসেবক লীগের মারুফুজ্জামান এবং সুলতানপুর বাবুপাড়ার বাসিন্দা ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি তিতাস উদ্দিন। বৃহস্পতিবার আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। কোতোয়ালি থানার উপ পরিদর্শক অমৃত লাল দে সাংবাদিকদের জানিয়েছেন, আসামি মোসলেম উদ্দিন, তিতাস উদ্দিন ও মারুফুজ্জামান আওয়ামী রাজনীতির ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, বোমাবাজিসহ বিভিন্ন ধরনের সরকার বিরোধী কর্মকাণ্ড করে আসছিলেন। গত ২৯ অক্টোবর রাতে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের নির্দেশে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল উপলক্ষে ব্যানার তৈরি করা হচ্ছিল। পুলিশ সংবাদ পেয়ে সেখানে গিয়ে দুজনকে আটক করে। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়। এ ঘটনায় তিনজনই জড়িত বলে প্রাথমিক ভাবে প্রমাণ পাওয়া গেছে।
শিরোনাম:
- সুবর্ণভূমি’র নতুন কার্যালয় উদ্বোধন
- বৈশাখ বরণ : বিবর্তন-সুরবিতান-সুরধুনী আনছে চমক
- প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা, ব্যাপক প্রস্তুতির নির্দেশ
- যশোরে সাম্রাজ্যবাদ বিরোধী বিক্ষোভে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি
- যশোরে জমি বিরোধকে কেন্দ্র করে মামলা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
- এক মুঠো স্বপ্ন বিলিয়ে দেন হোসাইন আহমেদ
- যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১
- ঝড় উঠলে সন্তানদের নিয়ে পলিথিন জড়িয়ে রাত কাটাতে হয় তাদের!
