বাংলার ভোর প্রতিবেদক

যশোরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে পুলিশ লাইন্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম।

তিনি সার্বক্ষণিকভাবে কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রার্থীদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন।

দিনশেষে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে ব্রিফিং করে দ্বিতীয় দিনের করণীয় সম্পর্কে নির্দেশনা দেন পুলিশ সুপার।

তিনি বলেন, কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ না করে নিজেদের যোগ্যতার ওপর আস্থা রাখতে হবে।

Share.
Exit mobile version