বাংলার ভোর প্রতিবেদক
অভিনব কৌশলে কাঁঠালের ভেতরে লুকিয়ে মাদক পরিবহনের সময় যশোরের চৌগাছায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
আটক আব্দুর রাজ্জাক উপঝেলার সিংহঝুলি গ্রামের বাসিন্দা।
বুধবার সকাল ৬টার দিকে চৌগাছা থানার বিশ্বাসপাড়া এলাকায় যশোরগামী সড়কের চৌগাছা ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনূর রশিদের নেতৃত্বে পরিচালিত অভিযানকালে সন্দেহভাজন আব্দুর রাজ্জাককে (৫৫) আটক করে তল্লাশি চালানো হয়। পরে কাঁঠালের খোসার ভেতরে অভিনব কৌশলে পলিথিনে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা ৪০ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক আসামিকে ২২ এপ্রিল আদালতে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
