বাংলার ভোর প্রতিবেদক


যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত মইনুদ্দিন (২৫) একই এলাকার আজিজের ছেলে।


জানা গেছে, চাচার সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মইনুদ্দিন (২৫) ও জামির হোসেনের (৩৫) কথা কাটাকাটি হয় ছোট চাচা মজিদের ছেলে আশিকের (২০) সাথে। এর এক পর্যায়ে দুই ভাই মঈনুদ্দিন ও জামির হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আশিক।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহত মঈনুদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন।


অপরদিকে জামির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

Share.
Exit mobile version