বাংলার ভোর প্রতিবেদক

গাজীপুর থেকে যশোরে আসার পথে ২৮ বছর বয়সী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপরের ঘটনার প্রেক্ষিতে একটি প্রতীকী ছবি বানিয়ে দাও

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর বাড়ি নারায়ণগঞ্জে। তিনি গাজীপুরের পাইকারি ব্যবসায়ী আবুল কালাম আজাদের সাঙ্গে বোরকার ব্যবসা করতেন। ভুক্তভোগীর অভিযোগ, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে পরিচিত ওই ব্যবসায়ীর সাঙ্গে প্রাইভেট কারে যশোরে ঘুরতে আসার উদ্দেশ্যে রওনা হন তিনি।

পথে অজ্ঞাত পরিচয়ের আরও দুইজন ব্যক্তি তাদের প্রাইভেট কারে ওঠেন। এরপর একটি অজ্ঞাত স্থানে নিয়ে এই নারীকে তারা সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি। পরে রোববার ভোর ৫টার দিকে তাকে যশোরে এনে রেখে চলে যায় অভিযুক্তরা।

অভিযোগে আরও বলা হয়, রোববার ভোর ৫ টার দিকে অভিযুক্তরা তাকে যশোরে ফেলে রেখে চলে যায়। পরে দুপুর ৩ টার দিকে তিনি যশোর কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা রেকর্ড করা হয়েছে। শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

Share.
Exit mobile version