বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) উদ্যোগে যশোর জেলায় কর্মরত সহযোগী সংস্থাগুলোর নির্বাহী প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে যশোরের রেড ক্রিসেন্ট সোসাইটি সভাকক্ষে এই সভা আয়োজিত হয়।

সিবাস’র নির্বাহী পরিচালক বন্ধু বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল উদ্দীন আহমেদ চৌধুরী।

সভায় তৃণমূল পর্যায়ে কর্মরত বিভিন্ন এনজিওর নির্বাহী প্রধানরা তাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম, সাফল্য, অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়নের নানা চ্যালেঞ্জ তুলে ধরেন।

প্রধান অতিথি তার বক্তব্যে মাঠপর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশ্বাস দেন যে, সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং নীতিগত সমস্যাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।

বিশেষ অতিথি হিসেবে সভায় আরও উপস্থিত ছিলেন সমাধান’র নির্বাহী পরিচালক রেজাউল করিম, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ গোলাম এলাহী, আব্দুস সাত্তার, লিপিকা দাশগুপ্তা ও মনিরুজ্জামান মনির। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহায়তা করেন সাইফুদ্দিন আহমেদ।

Share.
Exit mobile version